শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

আবুধাবি-দুবাইয়ের বন্দর এলাকা খালির নির্দেশ ইরানের

আবুধাবি-দুবাইয়ের বন্দর এলাকা খালির নির্দেশ ইরানের

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের দুবাইয়ের জেবেল আলি বন্দর এবং আবুধাবির খলিফা ও ফুজাইরাহ বন্দর এলাকার আশপাশ থেকে অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে ইরান। শনিবার (১৪ মার্চ) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ‘বেসামরিক স্থাপনার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও গোপন অবস্থানের কারণে এসব এলাকা এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে।’

নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা
এদিকে ইরানি বাহিনী ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তেহরান তাদের উন্নত অস্ত্রের ব্যবহার বাড়াবে, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আরও বেশি ক্ষমতাসম্পন্ন অন্যান্য ক্ষেপণাস্ত্র।

এরই মধ্যে ইসরায়েল এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর দিকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। পাশাপাশি কার্যত বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালি, যার মাধ্যমে বিশ্বের বাণিজ্যিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ রপ্তানি হয়ে থাকে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২