রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের সেনা অভিযানে নিহত ৭৯৬

আফগানিস্তানে পাকিস্তানের সেনা অভিযানে নিহত ৭৯৬

আফগানিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান অপারেশন গজব লিল-হকের জেরে গত ৪০ দিনে দেশটিতে নিহত হয়েছে ৭৯৬ জন এবং আহত হয়েছে ১ হাজার ৪৩ জনেরও বেশি তালেবান সেনা।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন। খবর পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের। গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শুক্রবার ইরানের আকাশে বিধ্বস্ত হওয়া একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে যুক্তরাষ্ট্র একটি ‘সাহসী’ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে।

তবে ইরানের সামরিক বাহিনী এটিকে ‘একটি প্রতারণা ও পলায়ন অভিযান’ বলে অভিহিত করেছে এবং জোর দিয়ে বলেছে, মার্কিন অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেওয়া হয়েছে।

এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সংশয় প্রকাশ করে বলেছেন, অভিযানটি নিয়ে ‘অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা’ রয়েছে।

বাঘাই বলেন, ‘কোহগিলুয়েহ এবং বোয়ের-আহমাদ প্রদেশে মার্কিন পাইলট যেখানে উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে, সেই এলাকাটি মধ্য ইরানে তাদের বাহিনী অবতরণের চেষ্টা বা পরিকল্পনা করা এলাকা থেকে অনেক দূরে। ফলে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির জন্য এটি তাদের একটি প্রতারণামূলক অভিযান ছিল, এই সম্ভাবনাকে কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়।’

তিনি আরও বলেন, এই অভিযানটি যুক্তরাষ্ট্রের জন্য ‘একটি বিপর্যয়’ ছিল।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, অভিযান চলাকালে হামলার শিকার হওয়ার পর বেশ কয়েকটি মার্কিন বিমানকে দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে জরুরি অবতরণ করতে হয়েছিল।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রী কমান্ড খাতাম আল-আম্বিয়া সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি দাবি করেছেন, ইরানের সামরিক বাহিনী দক্ষিণ ইসফাহানে কয়েকটি মার্কিন বিমান ধ্বংস করেছে। এর মাধ্যমে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধারের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২