শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

বিনোদন

আইনি বিপাকে রণবীরের ‘ধুরন্ধর টু’

আইনি বিপাকে রণবীরের ‘ধুরন্ধর টু’

২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমার সিক্যুয়েল ‘ধুরন্ধর টু’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে। গত ১৯ মার্চ মুক্তির পর মাত্র দুই সপ্তাহেই বিশ্বজুড়ে ১ হাজার ৫০০ কোটি রুপির ব্যবসা করে শীর্ষস্থান দখল করেছে সিনেমাটি।

তবে এই বিশাল সাফল্যের মধ্যেই সিনেমাটির নির্মাতা আদিত্য ধরের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ তুলেছেন আরেক পরিচালক সন্তোষ কুমার, যা নিয়ে বর্তমানে বলিউডে শোরগোল চলছে।

অভিযোগকারী পরিচালক সন্তোষ কুমারের দাবি, তার লেখা ‘ডি-সাহেব’ সিনেমার গল্প চুরি করে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি নির্মাণ করা হয়েছে। জানান, তার গল্পে এক তরুণ সেনাপ্রধানের ছেলের প্রতিশোধ ও পরে গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট হয়ে পাকিস্তানে অভিযান চালানোর কাহিনী ছিল, যার সঙ্গে মুক্তিপ্রাপ্ত সিনেমার হুবহু মিল রয়েছে। 

সন্তোষের অভিযোগ, বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস বা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে তিনি উল্টো হেনস্তার শিকার হয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, চুরির অভিযোগ অস্বীকার করে আইনি পদক্ষেপ নিয়েছেন ‘ধুরন্ধর’ পরিচালক আদিত্য ধর। তার পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটির চিত্রনাট্য ২০২৩ সালের সেপ্টেম্বরে ‘স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন’-এ নিবন্ধন করা হয়েছিল।

বিপরীতে সন্তোষ কুমার তার চিত্রনাট্য নিবন্ধন করেছেন একই বছরের নভেম্বরে। ফলে ভিত্তিহীন অভিযোগ তোলার দায়ে সন্তোষ কুমারকে আইনি নোটিশ পাঠিয়েছেন আদিত্য ধর। বক্স অফিসের রেকর্ডের পাশাপাশি এখন এই আইনি লড়াইয়ের দিকেই নজর রাখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

আরও

অভিনয় থেকে রাজনীতির মাঠে, যত টাকার মালিক কোয়েল মল্লিক

বিনোদন

অভিনয় থেকে রাজনীতির মাঠে, যত টাকার মালিক কোয়েল মল্লিক

রাজ্যসভার নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই আলোচনায় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে...

২০২৬-০৪-১১ ১৮:১৬

টালিউডে ব্যস্ততা বাড়ছে চঞ্চল চৌধুরীর, নতুন সিনেমা ‘আজাদি’র কাজ শেষ

বিনোদন

টালিউডে ব্যস্ততা বাড়ছে চঞ্চল চৌধুরীর, নতুন সিনেমা ‘আজাদি’র কাজ শেষ

২০২৪ সালে সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক ঘটে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। প্রথম সিনেমাতেই দর্...

২০২৬-০৪-১১ ০৩:৫৫

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

বিনোদন

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিপাশা হায়াত। মঞ্চ থেকে টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের।...

২০২৬-০৪-১০ ১৭:৫৬

মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক

বিনোদন

মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক

ইংরেজি বিখ্যাত কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের মঞ্চ নাটক এবং টেলিভিশনের ‘গেম অব থ্রোনস’ ও ‘দিস টাউন’-এ অভিনয়ের মাধ্...

২০২৬-০৪-১০ ০৩:১৪