শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

শিক্ষা-ক্যাম্পাস

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

২০২৫ সালের আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সনদ বিতরণ আগামী ৯ এপ্রিল থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলার আঞ্চলিক কার্যালয় থেকে শুরু হবে।

ঢাকা অঞ্চলের অধীনে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলার সনদ ৯ এপ্রিল থেকে বিতরণ করা হবে। গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর ও গাজীপুর জেলার সনদ ১২ এপ্রিল এবং রাজবাড়ী ও মাদারীপুরের জন্য ১৩ এপ্রিল দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

অন্যান্য অঞ্চলের জেলাগুলোর জন্যও পৃথক তারিখ ঘোষণা করা হয়েছে। অধিকাংশ অঞ্চলের প্রধান জেলাগুলোর সনদ ৯ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে এবং ১৩ এপ্রিলের মধ্যে সব জেলার বিতরণ প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সনদ সংগ্রহের জন্য মাদরাসা প্রধানদের কিছু নিয়ম মেনে আবেদন করতে হবে। আবেদনপত্রে মাদরাসা প্রধানের সিল, অ্যাডহক কমিটি বা গভর্নিং বডির সভাপতির স্বাক্ষর এবং প্রয়োজনে ইউএনও-এর প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক। প্রধান নিজে উপস্থিত না হলে মনোনীত প্রতিনিধির জন্য বিশেষ প্রাধিকারপত্র প্রয়োজন, যা তিনটি নমুনা স্বাক্ষরসহ সত্যায়িত হতে হবে।

বোর্ড শিক্ষার্থীদের দ্রুততম সময়ে সনদ বিতরণের জন্য মাদরাসা প্রধানদের নির্দেশ দিয়েছে।

আরও

খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষা-ক্যাম্পাস

খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিত করতে পরীক্ষকদের প্রতি নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী D...

২০২৬-০৪-১০ ২৩:৫৩

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়ার সুযোগ, আবেদন চলছে

শিক্ষা-ক্যাম্পাস

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়ার সুযোগ, আবেদন চলছে

দক্ষিণ কোরিয়ায় স্নাতক, স্নাতকোত্তরসহ বিভিন্ন কোর্সে পড়াশোনার সুযোগ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া চলছে।...

২০২৬-০৪-১০ ২০:৫৮

শিক্ষা ব্যবস্থায় নতুন রুটিন, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষা ব্যবস্থায় নতুন রুটিন, জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...

২০২৬-০৪-০৯ ২০:২৬

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬-০৪-০৮ ১৭:৫২

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬-০৪-০৬ ২১:০০

প্রাথমিক বিদ্যালয়ে সশরীরেই পাঠদান অব্যাহত, অনলাইন ক্লাসের চিন্তা নেই

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক বিদ্যালয়ে সশরীরেই পাঠদান অব্যাহত, অনলাইন ক্লাসের চিন্তা নেই

প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান চালু থাকবে, আপাতত অনলাইন ক্লাসে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও...

২০২৬-০৪-০৬ ২০:৪৫