বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

অর্থনীতি

বিশ্বব্যাপী তেলের দামে বড় লাফ

বিশ্বব্যাপী তেলের দামে বড় লাফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর চরম আঘাত হানার হুমকির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করে বেড়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) তেলের দাম ৬ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে। তেলের এমন মূল্য বৃদ্ধি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাকে আরও জোরালো করেছে।

জানা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলারে পৌঁছেছে, যা ৬.৭ শতাংশ বৃদ্ধি। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে বেড়ে দাঁড়িয়েছে ১০৬.৪৫ ডলার।

এই মূল্যবৃদ্ধির পেছনে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য বড় ভূমিকা রেখেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকবে এবং তা শিগগিরই থামার কোনো লক্ষণ নেই। এতে যেসব বিনিয়োগকারীরা যুদ্ধবিরতি বা কূটনৈতিক সমাধানের আশায় ছিলেন, তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের অত্যন্ত কঠোরভাবে আঘাত করব আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে। আমরা তাদের সেই অবস্থায় ফিরিয়ে নেব, যেখানে তাদের থাকা উচিত ছিল।’

এর আগে চলতি সপ্তাহে কিছুটা স্বস্তি ফিরেছিল তেলের বাজারে, তখন ধারণা করা হচ্ছিল যুক্তরাষ্ট্র হয়তো সামরিক অভিযান কমাতে পারে। তবে ট্রাম্পের এই মন্তব্যের পর পরিস্থিতি আবার বদলে যায় এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ে।

আরও

তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, টিকে থাকতে কৌশল বদলের তাগিদ

অর্থনীতি

তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, টিকে থাকতে কৌশল বদলের তাগিদ

দেশের তৈরি পোশাক খাতের প্রধান দুই বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানিতে বড় ধরনের ধস নেমেছে। চলতি ২০২৫-২...

২০২৬-০৪-১২ ০২:০৪

বাণিজ্য ঘাটতি বেড়ে ১৬ বিলিয়ন ডলার

অর্থনীতি

আট মাসে রপ্তানি ২৯ বিলিয়ন ডলার, আমদানি ৪৬ বাণিজ্য ঘাটতি বেড়ে ১৬ বিলিয়ন ডলার

বাণিজ্য ঘাটতি বেড়েই চলছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ঘাটতি বেড়ে ১৬ দশমিক ৯১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ...

২০২৬-০৪-১০ ১৭:৫৫

বাংলাদেশ ব্যাংক চালু করলো ৫ হাজার কোটি টাকার কম সুদের প্রি-শিপমেন্ট ঋণ

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক চালু করলো ৫ হাজার কোটি টাকার কম সুদের প্রি-শিপমেন্ট ঋণ

বাংলাদেশ ব্যাংক রপ্তানিমুখী খাতের জন্য ৫ হাজার কোটি টাকার কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ পুনরায় চালু করেছে।

২০২৬-০৪-১০ ০৫:০০

শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

অর্থনীতি

শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১১৮ শতাংশ

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে আগের বছরের তুলনায় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নিট মুনাফায় ১১৮ শতাংশ প্রবৃদ্ধি হ...

২০২৬-০৪-০৯ ১৮:২১

সরকার পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে : মন্ত্রী

অর্থনীতি

সরকার পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে : মন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছেন, বর্তমান সরকার পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি বৃদ্ধির পরিক...

২০২৬-০৪-০৯ ১৭:৫৫