শুক্রবার, ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

খেলাধুলা

বিশ্বকাপের আগে শেষ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে শেষ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা

২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর লিওনেল মেসির আর্জেন্টিনা কোনো ইউরোপীয় দেশেরই মুখোমুখি হয়নি। সর্বশেষ সুযোগটাও হাতছাড়া হতে যাচ্ছিল স্পেনের বিপক্ষে তাদের ফিনালিসিমা বাতিল হওয়ায়। ফলে ধারণা করা হচ্ছিল– ইতিহাসে প্রথমবার চার বছরে কোনো ইউরোপীয় দেশের সঙ্গে মুখোমুখি হওয়া ছাড়াই বিশ্বকাপ খেলতে নামবে লিওনেল স্কালোনির দল। তবে তেমন নজির আর হচ্ছে না।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে নতুন করে দুই ম্যাচের সূচি ঠিক করেছে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা। ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। তার আগে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বে আর্জেন্টিনা। ইউরোপীয় দেশটিকে বেছে নেওয়ার মাধ্যমে স্কালোনির দল প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে মহাদেশটির কোনো দলের মুখোমুখি না হওয়ার নজির থেকে রক্ষা পাবে। 

গতকাল (বৃহস্পতিবার) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মেসি-আলভারেজদের আসন্ন দুটি ম্যাচের সূচি প্রকাশ করেছে। ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে তাদের ম্যাচটি হবে টেক্সাসের এজিস কাইল ফিল্ডে। কলেজ স্টেশনের ওই মাঠে দর্শক ধারণক্ষমতা ১ লাখ ২ হাজার। তিনদিন পর আলাবামার অবার্ন জর্ডান-হারে স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-আইসল্যান্ড।

আরও

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

খেলাধুলা

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

নির্ভীক ব্যাটিং করে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। জাসপ্রিত বুমরাহ, জোফরা আর্চার, ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজলউড...

২০২৬-০৪-১২ ১৬:০৫

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

খেলাধুলা

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বিরুদ্ধে কথা উঠছে জোরালোভাবে। এবার এই নিয়ম নিয়ে অন্যদের সঙ্গে বিরোধের সুর মেলালেন কাইর...

২০২৬-০৪-১২ ১৬:০২

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

খেলাধুলা

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

জার্মানির ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বুন্দেস লিগার পুরুষ ক্লাবে প্রথম নারী কোচ নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন ম্যারি-লুইস...

২০২৬-০৪-১২ ১৪:৪২