বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

খেলাধুলা

‘বোর্ড বোর্ডের মতো চলবে’, বিসিবি কতদিন টিকবে প্রশ্নের জবাবে ফারুক

‘বোর্ড বোর্ডের মতো চলবে’, বিসিবি কতদিন টিকবে প্রশ্নের জবাবে ফারুক

গত বছরের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকেই আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করে আসছেন ঢাকার অধিকাংশ ক্লাব সংগঠকরা। এরই মাঝে বর্তমান পর্ষদ থেকে দুইজন পরিচালক পদত্যাগ করেছেন। বিসিবির বর্তমান কমিটি কতদিন টিকবে– প্রায়ই এমন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে পরিচালকদের।

গতকাল (বৃহস্পতিবার) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচ শেষে আবারও একই প্রশ্নের মুখে পড়েন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ। যার জবাবে তিনি বর্তমান কমিটি স্বাভাবিক প্রক্রিয়ায় পরিচালিত হবে বলে জানিয়েছেন।

ফারুক আহমেদ বলেন, ‘আমি দুইটা পদত্যাগপত্র দেখেছি। (তারা) একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়েছে। যদি ব্যক্তিগত কারণ মনে করেন, আমি যদি কালকে না থাকি তখন আমারও কোনো ব্যক্তিগত কারণ হতে পারে। তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি...আপনি জানেন আমাদের ২৫ জন ডিরেক্টর। তারা থাকলে ভালো হতো। কিংবা না থাকলে আমার মনে হয় না যে বোর্ড চলবে না। আমার মনে হয় বোর্ডের মতো চলবে বোর্ড।

বিসিবির নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তদন্ত কমিটি গঠন করেছে। ১৬ মার্চ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই তদন্ত কমিটির কথা অবগত রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

ওই প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘যাদের চিঠি দেওয়া হয়েছে– একটা হলো সংক্ষুব্ধ পার্টি। আরেকটা হলো ক্রিকেট বোর্ডে যারা আছেন তারা। এটা থেকে কী ফলাফল পাওয়া যাবে, তা আমার জানা নেই। কেননা যারা আছেন তারা বলবেন সব ঠিক আছে। আর যারা নাই, তারা বলবেন সব ভুল হয়েছে।’

আরও

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

খেলাধুলা

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

নির্ভীক ব্যাটিং করে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। জাসপ্রিত বুমরাহ, জোফরা আর্চার, ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজলউড...

২০২৬-০৪-১২ ১৬:০৫

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

খেলাধুলা

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বিরুদ্ধে কথা উঠছে জোরালোভাবে। এবার এই নিয়ম নিয়ে অন্যদের সঙ্গে বিরোধের সুর মেলালেন কাইর...

২০২৬-০৪-১২ ১৬:০২

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

খেলাধুলা

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

জার্মানির ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বুন্দেস লিগার পুরুষ ক্লাবে প্রথম নারী কোচ নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন ম্যারি-লুইস...

২০২৬-০৪-১২ ১৪:৪২