শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

বুশেহর পারমাণবিক কেন্দ্র ঘিরে উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে রাশিয়ার কড়া সতর্কতা

বুশেহর পারমাণবিক কেন্দ্র ঘিরে উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে রাশিয়ার কড়া সতর্কতা

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলার ঘটনায় তীব্র উদ্বেগ ও প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ধরনের হামলাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ উল্লেখ করে কঠোর সমালোচনা করে।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের নিকটবর্তী এলাকায় নতুন করে হামলা চালানো হয়েছে। এতে বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা করছে মস্কো।

রাশিয়ার অভিযোগ, হামলাকারীরা ইচ্ছাকৃতভাবে একটি বড় পারমাণবিক বিপর্যয় ঘটানোর চেষ্টা করছে, যাতে নিজেদের ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ আড়াল করা যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপে ইরানের বেসামরিক নাগরিকদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, বুশেহর কেন্দ্রে সরাসরি আঘাত হানলে ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হতে পারে। এখন পর্যন্ত ‘অলৌকিকভাবে’ বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলেও উল্লেখ করা হয়।

এছাড়া কেন্দ্রটিতে কর্মরত রুশ বিশেষজ্ঞদের জীবন ঝুঁকির মুখে রয়েছে, যা মস্কোর কাছে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে জানানো হয়েছে।

রাশিয়া অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, যারা ‘বেপরোয়া ও অযৌক্তিকভাবে’ ইরানে হামলা চালাচ্ছে, তাদের সংযত হওয়া উচিত।

উল্লেখ্য, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এ ঘটনায় সংস্থাটি ও জাতিসংঘের দ্রুত ও স্পষ্ট পদক্ষেপ কামনা করেছে মস্কো।

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বুশেহর পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হবে না—এমন কোনো নিশ্চয়তা এখনো ওয়াশিংটনের পক্ষ থেকে দেওয়া হয়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২