রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

চলমান যুদ্ধে মুসলিম বিশ্ব কোন পক্ষে, স্পষ্ট করতে বলল ইরান

চলমান যুদ্ধে মুসলিম বিশ্ব কোন পক্ষে, স্পষ্ট করতে বলল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরান এখনো ‘অটল’ অবস্থানে রয়েছে। তবে মুসলিম বিশ্বের কাছ থেকে আশানুরূপ সমর্থন না পাওয়ায় হতাশা প্রকাশ করেছে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি।

মুসলিম বিশ্বকে উদ্দেশ করে এক বার্তায় তিনি বলেছেন, ‘কিছু দেশ তো আরও এক ধাপ এগিয়ে গিয়ে ইরানকে নিজেদের প্রতিপক্ষ ঘোষণা করেছে। ইরান তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটি, পাশাপাশি মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে লক্ষ্য করে হামলা চালানোয় এমন পদক্ষেপ নিয়েছে তারা।’

লারিজানি বলেন, প্রতিবেশী দেশগুলোতে যখন মার্কিন ঘাঁটি রয়েছে, তখন ইরানের কাছ থেকে ‘হাত গুটিয়ে চুপচাপ বসে থাকার’ প্রত্যাশা করা অনুচিত। ইরানি এই কর্মকর্তা বলেন, ‘আজকের এই সংঘাতে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর অন্যদিকে মুসলিম ইরান ও প্রতিরোধ শক্তির মধ্যে। তাহলে আপনারা কোন পক্ষের সঙ্গে আছেন?’

মুসলিম ঐক্যের আহ্বান জানিয়ে ইরানের এই শীর্ষ নিরাপত্তা যোগ করেন, ইরান এই অঞ্চলে কোনও ধরনের ‘আধিপত্য’ প্রতিষ্ঠা করতে চায় না। লারিজানি আরও বলেন, ‘আপনারা ভালো করেই জানেন, যুক্তরাষ্ট্রের কোনও বিশ্বাস নেই আর ইসরায়েল আপনাদের শত্রু।’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এই আগ্রাসনের জবাব দিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায় ইরান।

এতে উপসাগরীয় দেশগুলো ইরানের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। তার প্রেক্ষিতেই লারিজানি মুসলিম বিশ্বকে এমন বার্তা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২