শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

চূড়ান্ত বিজয়’ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ইরানের সামরিক কমান্ড

চূড়ান্ত বিজয়’ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ইরানের সামরিক কমান্ড

ইরানের শীর্ষ সামরিক কমান্ড ঘোষণা দিয়েছে, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনার ব্যাপারে তারা আলোচনা চালাবে না এবং লড়াই অব্যাহত রাখবে। সোমবার দেশটির সশস্ত্র বাহিনী এই হুঁশিয়ারি দিয়েছে, খবর দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপিআই।

ইরানের খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মেজর জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদি-কে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী দেশের অখণ্ডতা রক্ষায় গর্বিত, বিজয়ী এবং অপ্রত্যাহারযোগ্য। পূর্ণ বিজয় না আসা পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে।

এই মন্তব্য এসেছে তখন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার খবর দিয়েছেন। ইরান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের আলোচনা অস্বীকার করছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন অঞ্চলের দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন।

জেনারেল আলিয়াবাদি ‘পূর্ণ বিজয়’ বলতে কী বোঝাচ্ছেন তা স্পষ্টভাবে উল্লেখ করেননি। তবে ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনও আলোচনা বা ছাড় দিতে ইরানের সামরিক বাহিনী আপাতত বিরত থাকবে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরানের ওপর পুনরায় কোনও হামলা চালানো হবে না—এমন নিশ্চয়তা পেলে চলমান যুদ্ধ স্থগিত হতে পারে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২