রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

এক্সক্লুসিভ

ঈদ কবে? মধ্যপ্রাচ্যের সিদ্ধান্তই বাংলাদেশের ‘প্রেস রিলিজ’!

ঈদ কবে? মধ্যপ্রাচ্যের সিদ্ধান্তই বাংলাদেশের ‘প্রেস রিলিজ’!

পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে আজ বৈঠকে বসছে সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটি। তবে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের সাধারণ মানুষের নজর অনেকটাই মধ্যপ্রাচ্যের দিকেই।

ধর্মীয় নিয়ম অনুযায়ী, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ নির্ধারিত হওয়ার কথা থাকলেও বাস্তবে ভিন্ন এক চিত্র দেখা যায়। দেশে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক বৈঠক, ঘোষণা—সবই নিয়ম মেনেই হয়, কিন্তু অনেকের ধারণা, সিদ্ধান্ত যেন আগে থেকেই ‘অনুমানযোগ্য’!

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন ঈদ উদযাপিত হয়, বাংলাদেশে তার পরের দিন ঈদ হয়ে থাকে—এমন একটি প্রচলিত ধারণা দীর্ঘদিন ধরে চলে আসছে। ফলে চাঁদ দেখা কমিটির বৈঠকের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে যায় হিসাব-নিকাশ।

আজ যদি সৌদি আরবে চাঁদ দেখা যায়, তাহলে সেখানে ২৯ রোজা শেষে কালই ঈদ। সে ক্ষেত্রে ‘অভিজ্ঞতা’ অনুযায়ী, বাংলাদেশে ঈদ হবে পরদিন। আর যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে সৌদিতে ঈদ শুক্রবার এবং বাংলাদেশে শনিবার—এই হিসাবও আগেভাগেই মিলিয়ে ফেলছেন অনেকেই।

এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা রসিকতা। কেউ কেউ বলছেন, ‘চাঁদ দেখা কমিটির বৈঠক হয়, কিন্তু চাঁদ দেখা হয় কোথায়?’ আবার কেউ মন্তব্য করছেন, ‘মধ্যপ্রাচ্যের সিদ্ধান্তই আমাদের জন্য অগ্রিম প্রেস রিলিজ’!

যদিও সংশ্লিষ্টরা বরাবরই বলে আসছেন, বাংলাদেশে স্থানীয়ভাবে চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরও প্রতি বছর একই ধরনের পূর্বানুমান আর বাস্তব ফলাফলের মিল দেখে অনেকের মধ্যেই তৈরি হয়েছে মৃদু ব্যঙ্গ ও কৌতুক।

আরও

ইসলামাবাদ টকস: শান্তি নাকি নতুন জটিলতা- কী দেখবে বিশ্ব?

এক্সক্লুসিভ

ইসলামাবাদ টকস: শান্তি নাকি নতুন জটিলতা- কী দেখবে বিশ্ব?

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে নতুন কূটনৈতিক উদ্যোগ হিসেবে আলোচনায় এসেছে ইসলামাবাদ টকস। পাকিস্তানের রাজধানী ইসলামা...

২০২৬-০৪-১১ ১৭:১১

গ্যাস সংকটে পোশাক খাতে উৎপাদন অর্ধেকে, ব্যয় বাড়ছে একাধিক শিল্পে

এক্সক্লুসিভ

গ্যাস সংকটে পোশাক খাতে উৎপাদন অর্ধেকে, ব্যয় বাড়ছে একাধিক শিল্পে

দেশের জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে শিল্পখাতে। তীব্র গ্যাস সংকটের কারণে তৈরি পোশাক শিল্পে উৎপাদন সক্ষমতা প্রায় ৫০...

২০২৬-০৪-১০ ২২:১১

ব্যাটারিচালিত রিকশায় নাজেহাল ঢাকা, দিনে ৮০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ

এক্সক্লুসিভ

ব্যাটারিচালিত রিকশায় নাজেহাল ঢাকা, দিনে ৮০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ

দেশে ব্যাটারিচালিত রিকশা এখন বিদ্যুৎ ব্যবস্থাপনায় বড় চাপ হিসেবে দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শুধু এই যানগুলোর ব্যাটারি...

২০২৬-০৪-১০ ২১:২৫

পেট্রোল নাকি অকটেন, বাইকের জন্য কোনটা ভালো?

এক্সক্লুসিভ

পেট্রোল নাকি অকটেন, বাইকের জন্য কোনটা ভালো?

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে সবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বর্তমানে ইজরায়েল-ইরান যুদ্ধে...

২০২৬-০৪-০৩ ০০:৪২