শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের নানা ভাবে হুশিয়ারি বার্তা সহ সর্তক করার পরে ও থেমে থাকেনা তাদের অপকর্ম। বিভিন্ন অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে হাত কি এতোই লম্বা যার কারণে তাদের কোন মতই দমন করা সম্ভব না প্রশ্ন জন সাধারনের।

সরকারি অফিসে অনিয়ম, মাটি,বালুর ব্যবসায়ীদের দাপট, শহর থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় মাদকের ছড়াছড়ি, কিশোর গ্যাংকের বেপরোয়া জীবনযাপন। শহর জুড়ে নোংরা পরিবেশ,যানজট ভোগান্তি, দলীয় ক্ষমতার অপব্যবহার। এ থেকে সাধারন মানুষের মুক্তির পথ কি জানতে চাই জনগন।

জন সাধারণের মাঝে প্রশ্ন জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, দলীয় নেতৃবৃন্দ সহ সমাজের সচেতন মহল উপস্থিত থাকেন। তাদের মাধ্যমে জেলাটা কে সুন্দর ও আদর্শ নগর হিসাবে গড়ে তোলার আহবান জানায়।

আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।

আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির ‌ আহ্বায়ক এডভোকেট সৈয়দ ‌ মোদাররেস আলী ঈসা,‌ সদস্য সচিব ‌ একে কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক ‌ সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ‌ ‌জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃত্ত।

সভায় বক্তারা গত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা করেন এবং আগামী দিনে আইনশৃঙ্খলার উন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় জ্বালানি সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং মাদকের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আগামী দিনে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮