সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

জাতীয়

গুলশানে ব্যতিক্রমী ট্রাফিক অভিযান: প্লাস্টিক হেলমেট দেখলেই পুলিশ ভাঙছে

গুলশানে ব্যতিক্রমী ট্রাফিক অভিযান: প্লাস্টিক হেলমেট দেখলেই পুলিশ ভাঙছে

রাজধানীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং মানসম্মত হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। সড়কে চলাচলের সময় মোটরচালিত যানবাহনের আরোহীদের মাথায় নিম্নমানের প্লাস্টিক হেলমেট দেখলেই তা ভেঙে দিচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে গুলশান-২ এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান শেলী। অভিযান চলাকালে চালক ও আরোহীদের ব্যবহৃত বেশ কিছু অনিরাপদ প্লাস্টিক হেলমেট ধ্বংস করা হয়।

ট্রাফিক গুলশান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক মোটরসাইকেল আরোহী ট্রাফিক জরিমানা এড়িয়ে চলার জন্য দায়সারাভাবে নিম্নমানের হেলমেট ব্যবহার করেন। কিন্তু সড়ক দুর্ঘটনার সময় এসব হেলমেট কার্যকর সুরক্ষা দিতে পারে না; বরং গুরুতর আঘাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিপরীতে, অনুমোদিত মানসম্মত হেলমেট জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অভিযান শেষে ডিসি মিজানুর রহমান শেলী বলেন, “আইন মানা শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, বরং নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য জরুরি। জীবন বাঁচাতে সবাইকে ভুয়া ও অনিরাপদ হেলমেট ত্যাগ করে সার্টিফাইড হেলমেট ব্যবহারের আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও আরোহীদের সচেতন হওয়া এবং ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ এই উদ্যোগকে প্রতীকী হিসেবে উল্লেখ করে জানান, দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে মানসম্মত হেলমেটের বিকল্প নেই।

আরও

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

জাতীয়

ফার্নেস তেলের নতুন দাম ৯৪ টাকা ৬৯ পয়সা, আজ রাত ১২টা থেকে কার্যকর

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরস...

২০২৬-০৪-১৩ ০০:০৪

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

জাতীয়

রাজধানীতে কর্মদিবসের সকালে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী

সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী মানুষ।

২০২৬-০৪-১২ ২০:২৭

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জাতীয়

আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত এবং গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চ...

২০২৬-০৪-১২ ১৭:০৪

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

জাতীয়

শুষ্ক আবহাওয়ায় বাড়তে পারে ঢাকার তাপমাত্রা, গরমে অস্বস্তি বাড়ার শঙ্কা

শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্ত...

২০২৬-০৪-১২ ১৪:১৬