রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ছাড়: আমদানিকারকদের তেল উত্তোলনের শিডিউল চাইল ইরাক

হরমুজ প্রণালিতে ছাড়: আমদানিকারকদের তেল উত্তোলনের শিডিউল চাইল ইরাক

ইরান-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে বিশেষ ছাড় পাওয়ার পর এবার তৎপরতা শুরু করেছে ইরাক। দেশটির রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা ‘সোমো’ ২৪ ঘণ্টার মধ্যে আমদানিকারকদের অপরিশোধিত তেল উত্তোলনের সময়সূচি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রয়টার্সের বরাত দিয়ে এই খবরটি নিশ্চিত করা হয়েছে।

সোমোর একটি দাপ্তরিক নথিতে বলা হয়েছে, তেল রপ্তানি কার্যক্রমের ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

চিঠিতে সোমো জানিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং তেল রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে আমরা আপনাদের সম্মানিত সংস্থাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তোলনের সময়সূচি জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। এর ফলে ভেসেল মনোনয়ন এবং চুক্তিবদ্ধ তেলের পরিমাণ অনুযায়ী সময়মতো কার্যক্রম প্রক্রিয়াকরণ সম্ভব হবে।

বিবরণীতে সোমো আরও নিশ্চিত করেছে যে, বসরা তেল টার্মিনালসহ দেশের সমস্ত লোডিং টার্মিনাল এবং সংশ্লিষ্ট অবকাঠামো বর্তমানে সম্পূর্ণ সচল রয়েছে। কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই চুক্তিবদ্ধ তেলের সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।

উল্লেখ্য, ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে ইরাকের তেল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দৈনিক উত্তোলন মাত্র ৮ লাখ ব্যারেলে নেমে এসেছিল।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২