শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

ইরানে ঢুকলে হাঙরের পেটে যাবে মার্কিন সেনারা: ইব্রাহিম জোলফাগারি

ইরানে ঢুকলে হাঙরের পেটে যাবে মার্কিন সেনারা: ইব্রাহিম জোলফাগারি

ইসলামী প্রজাতন্ত্র ইরানে প্রবেশের চেষ্টা করলে মার্কিন সেনাদের ‘উপসাগরের হাঙরের খাবারে’ পরিণত হতে হবে— এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি।

আজ রোববার (২৯ মার্চ) বিবৃতির মাধ্যমে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেনেশুনেই মার্কিন সৈন্যদের চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন।

জোলফাগারি ট্রাম্পকে ‘অস্থির ও মিথ্যাবাদী নেতা’ আখ্যা দিয়ে বলেন, তিনি বিশ্বজুড়ে ক্ষতি ডেকে এনেছেন এবং বর্তমানে নেতানিয়াহুর হাতের ‘পুতুলে’ পরিণত হয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন সামরিক কমান্ডের প্রতি আহ্বান জানান, প্রেসিডেন্টকে সন্তুষ্ট করতে গিয়ে যেন সাধারণ সৈনিকদের জীবন ঝুঁকির মুখে না ফেলা হয়।

এ দিকে ইরানের নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি সতর্ক করে বলেছেন, মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ যদি তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসে, তবে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।

পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সীমিত স্থল অভিযানের পরিকল্পনার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যদিও ওয়াশিংটন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তেহরানের শীর্ষ কর্মকর্তারা দাবি করছেন—যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বললেও অন্যদিকে গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

এই দ্বিমুখী অবস্থানের ফলে পুরো অঞ্চলে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২