রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

ইরানে পারমাণবিক বোমা তৈরির আলোচনা জোরালো

ইরানে পারমাণবিক বোমা তৈরির আলোচনা জোরালো

চলমান যুদ্ধের মধ্যে ইরানে কট্টরপন্থিদের মধ্যে পারমাণবিক বোমা তৈরির বিষয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে, এমন খবর দিয়েছে রয়টার্স।

যুদ্ধ শুরু হওয়ার পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকে দেশটির ক্ষমতায় কট্টরপন্থিদের প্রভাব বেড়েছে। এর ফলে পারমাণবিক নীতি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। দেশটি এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) সদস্য এবং ইসলামি বিধান অনুযায়ী পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ—এমন অবস্থানই তারা বজায় রেখেছে।

তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর নতুন করে পারমাণবিক বোমা তৈরির কথা আলোচনায় এসেছে। কট্টরপন্থি রাজনীতিবিদ মোহাম্মাদ জাভেদ লারিজানি এনপিটি থেকে বেরিয়ে আসার পক্ষে অবস্থান নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইরানের ভেতরে বিষয়টি নিয়ে মতবিরোধ রয়েছে। একদল বোমা তৈরির পক্ষে, অন্যরা কূটনৈতিক পথ বজায় রাখতে চান। পর্যবেক্ষকদের ধারণা, এই বিতর্ক হয়তো আন্তর্জাতিক চাপ মোকাবিলার কৌশলও হতে পারে। অতীতেও ইরান আলোচনায় সুবিধা পেতে এমন ইঙ্গিত দিয়েছে, কিন্তু বাস্তবে কোনো সিদ্ধান্ত নেয়নি।

বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত বোমা তৈরি করা তাদের জন্য সহজ হবে না।

তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আরও জটিল ও অনিশ্চিত হয়ে উঠতে পারে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২