রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

ইরানের হামলা ‘বিপজ্জনক উসকানি’, ফোনালাপে নিন্দা সৌদি যুবরাজ ও আমিরাত প্রেসিডেন্ট

ইরানের হামলা ‘বিপজ্জনক উসকানি’, ফোনালাপে নিন্দা সৌদি যুবরাজ ও আমিরাত প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

সোমবার (১৬ মার্চ) টেলিফোনে আলাপকালে তারা এসব হামলাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য ‘বিপজ্জনক উত্তেজনা’ হিসেবে উল্লেখ করেন।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, দুই নেতা জিসিসি (গালফ কো-অপারেশন কাউন্সিল) সদস্য দেশগুলোর নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের সক্ষমতা ব্যবহার করার কথাও বলেন তারা।

এদিকে, সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি হামলার দায় তেহরানের ওপর চাপানো হচ্ছে বলে দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘শত্রুপক্ষ’—যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বোঝানো—ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে ‘লুকাস ড্রোন’ ব্যবহার করে হামলা চালাচ্ছে।

তিনি আরও বলেন, ইরান কেবল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং উপসাগরীয় দেশগুলোর ওপর আক্রমণের অভিযোগ সঠিক নয়।

তবে তার এই বক্তব্য নিয়ে সমালোচকেরা ব্যাপক সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলছেন, ইরানের সামরিক নেতৃত্ব আগে থেকেই উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে হুমকি দিয়ে আসছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানোর কারণে আশপাশের বেসামরিক স্থাপনাগুলোও ঝুঁকির মুখে পড়ে।

আঞ্চলিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ থেকে সংঘাত শুরু হওয়ার পর ইরান উপসাগরীয় অঞ্চলের দিকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। এতে বিমানবন্দর, সমুদ্রবন্দর, জ্বালানি অবকাঠামো এবং বিভিন্ন বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়, যেখানে ইরানের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়। পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয় এবং বিশ্বের ১৩৫টি দেশ এতে সহ-উদ্যোক্তা হিসেবে সমর্থন জানায়।

ফটো গ্যালারি

১ / 1

ইরানের হামলা ‘বিপজ্জনক উসকানি’, ফোনালাপে নিন্দা সৌদি যুবরাজ ও আমিরাত প্রেসিডেন্ট

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২