সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

ইরানের হামলায় আরও ২৯ মার্কিন সেনা আহত

ইরানের হামলায় আরও ২৯ মার্কিন সেনা আহত

ইরানের সর্বশেষ পাল্টা হামলায় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত হানা হয়েছে বলে জানা গেছে। এতে অন্তত ২৯ জন মার্কিন সেনা আহত হয়েছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান “সম্পূর্ণভাবে বিধ্বস্ত” হয়ে গেছে এবং তাদের আর প্রতিরোধ করার ক্ষমতা নেই।

যুদ্ধ দ্বিতীয় মাসে প্রবেশ করার প্রেক্ষাপটে শুক্রবার সৌদি-সমর্থিত একটি বিনিয়োগ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে আঘাত হানার জন্য এখনো ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তু বাকি রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সম্প্রতি ১০ হাজার বিমান অভিযান সম্পন্ন করার মাইলফলকের কথা তুলে ধরেছে।

ট্রাম্প একদিকে তেহরানের সঙ্গে আলোচনা চলছে বলে দাবি করে যাচ্ছেন, অন্যদিকে পেন্টাগন ইরানের বিরুদ্ধে “চূড়ান্ত আঘাত” হানার পরিকল্পনা করছে বলে জানা গেছে। এ জন্য তারা তৃতীয় একটি বিমানবাহী রণতরী, ইউএসএস জর্জ ডব্লুউ বুশ মধ্যপ্রাচ্যে মোতায়েনের বিষয়টিও বিবেচনা করছে।

ইরান অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসও রয়েছে। সংবাদ মাধ্যমের তথ্যমতে, সেখানে অন্তত ২৯ জন মার্কিন আহত হয়েছে এবং কয়েকটি কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ইরানের দুটি বৃহৎ ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎকেন্দ্র এবং বেসামরিক পারমাণবিক স্থাপনাসহ বুশার পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর পর তেহরান তার শত্রুদের কাছ থেকে “ভারি মূল্য” আদায়ের অঙ্গীকার করেছে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২