শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা, সামাল দিতে বিকল্প ব্যবস্থার আশ্রয় নিলো ইসরায়েল

ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা, সামাল দিতে বিকল্প ব্যবস্থার আশ্রয় নিলো ইসরায়েল

ইরান ও এর সহযোগী মিত্র গোষ্ঠীর অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলা সামাল দিতে এবার নিম্নমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আশ্রয় নিয়েছে ইসরায়েল। এসব প্রতিরক্ষা ব্যবস্থা সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য তৈরি নয়-এমনটাই জানিয়েছে তেল আবিবের গণমাধ্যম। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ১৩’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী উন্নতমানের অ্যারো-থ্রি ব্যবস্থার পাশাপাশি অপেক্ষাকৃত নিম্নস্তরের ডেভিড'স স্লিংয়ের এর মতো সিস্টেম ব্যবহার করছে, যদিও এগুলো সব ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য উপযুক্ত নয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ইন্টারসেপ্টর ব্যবস্থার ওপরও নির্ভর করতে হচ্ছে। খবর আনাদোলুর।

বিশ্লেষকদের মতে, ইরান ও লেবাননের হিজবুল্লাহ পক্ষ থেকে আসা হামলার তীব্রতা ও ভিন্নতা বেড়ে যাওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। প্রতিবেদনটি আরও জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে অর্থায়নসংক্রান্ত বিরোধের কারণে অতিরিক্ত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদন করা সম্ভব হয়নি। যদিও নিরাপত্তা কর্মকর্তারা আগেই উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে সতর্ক করেছিলেন।

অর্থ বরাদ্দে বিলম্বের কারণে উৎপাদন সক্ষমতা সময়মতো বাড়ানো যায়নি। অবশেষে নতুন অবকাঠামো তৈরির পর চলতি বছরের শুরুতে ক্ষেপণাস্ত্র উৎপাদন কিছুটা বাড়ানো হয়েছে।

এদিকে, প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলোর কাছে ইসরায়েল সরকারের বকেয়া ঋণও বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কারণ সরবরাহকৃত অস্ত্র ও সরঞ্জামের মূল্য পরিশোধে দেরি হচ্ছে।

যদিও ইসরায়েল দাবি করে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সফলতা প্রায় ৯০ শতাংশ, তবুও ইরান ও হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

একই সঙ্গে ইরানি হামলায় ক্ষয়ক্ষতির তথ্য, যেমন কতগুলো ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বা কোথায় আঘাত করেছে-এসব বিষয়ে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

বর্তমানে ইসরায়েল একাধিক ফ্রন্টে সামরিক অভিযান চালাচ্ছে। ইরান ও লেবাননে হামলার পাশাপাশি গাজা ও পশ্চিম তীরেও তাদের বাহিনী মোতায়েন রয়েছে এবং সিরিয়ায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

গত এক মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যেখানে এক হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন বলে দাবি করা হয়েছে।

এর পাল্টা জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যা হতাহত ও অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও নেতিবাচক প্রভাব ফেলছে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২