শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক হামলা হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোরে তেহরান ছাড়াও আহভাজ, সিরাজ, ইস্ফাহান, কারাজ এবং কেরমানশাহতে হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ভোর বেলার হামলা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বেসামসরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা হয়েছে। এরমধ্যে তেহরানে একটি ওষুধ কোম্পানির উৎপাদন কারখানায় হামলার ঘটনা ঘটেছে। যেখানে ক্যানসার আক্রান্ত রোগীদের ওষুধ উৎপাদন করা হয়। এর পাশাপাশি ইস্ফাহানের একটি স্টিল কারখানা, বন্দর আব্বাসে একটি সমুদ্রবন্দর, পূর্ব ইরানের বোরোজেনের একটি স্টিল কারখানা, বুশেহের-এর একটি আবহাওয়া সংক্রান্ত স্থাপনা এবং পশ্চিম ইরানের আবাসিক কমপ্লেক্সকে টার্গেট করা হয়েছে।

বেসামরিক এসব স্থাপনাকে ‘রেড লাইন’ হিসেবে নিচ্ছে ইরানিরা। যুক্তরাষ্ট্র ও দখলদারদের এসব হামলাকে গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করে কঠোর পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে তেহরান।

দখলদার ইসরায়েলে ইরানের ওষুধ কোম্পানিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এ হামলার জবাব দেওয়া হবে। আরাগচি মনে করিয়ে দিয়েছেন, ইরানিরা ফিলিস্তিনিদের মতো নিরীহ নিরস্ত্র নয়। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের এসব অপরাধের কঠোর জবাব দেবে।

মঙ্গলবার (৩১ মার্চ) মাইক্রো ব্লগিং সাইট এক্সে আরাগচি লিখেছেন, “ইসরায়েলের যুদ্ধাপরাধীরা এখন প্রকাশ্যে এবং নির্লজ্জভাবে ওষুধ কোম্পানিতে বোমা হামলা চালাচ্ছে। তাদের মতলব এখন পরিষ্কার।”

“কিন্তু এই যুদ্ধাপরাধীরা একটি বিষয় ভুল করছে যে, তারা নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে না। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী আগ্রাসনকারীদের কঠোর শাস্তি দেবে।”

সূত্র: আলজাজিরা

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২