শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

ইরানের শীর্ষ কমান্ডার ও নিরাপত্তা প্রধানকে টার্গেট করে হামলা

ইরানের শীর্ষ কমান্ডার ও নিরাপত্তা প্রধানকে টার্গেট করে হামলা

ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে রাতভর চালানো হামলায় বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ওই হামলায় তিনি নিহত হয়েছেন নাকি আহত হয়েছেন—এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ মার্চ) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য প্রকাশ করে।

এদিকে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকেও লক্ষ্য করে সামরিক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তবে তিনি নিহত নাকি আহত হয়েছেন তা এখনো নিশ্চিত নয়।

এ বিষয়ে ইরান থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, রাতের আঁধারে ইরানের ভেতরে বিমান হামলা চালিয়ে লারিজানিকে টার্গেট করা হয়। তিনি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

লারিজানি ছিলেন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী। যুদ্ধের শুরুতে খামেনির মৃত্যুর পর তাকে ইরানের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২