শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধে জিতবে না কোনো পক্ষই!

ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধে জিতবে না কোনো পক্ষই!

ক্রমাগত পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে বাড়ছে দীর্ঘমেয়াদি অস্থিরতা। তবে ইতিহাস বলছে, এমন সংঘাত শেষ পর্যন্ত আলোচনার পথেই গড়ায়- যখন যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে থেমে যাওয়াই কম ক্ষতিকর মনে হয়।

চতুর্থ সপ্তাহে গড়ালেও ইরান ও আমেরিকা-ইসরায়েলের যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। বরং দিন দিন বাড়ছে পাল্টাপাল্টি হামলা আর সেই সঙ্গে বাড়ছে বড় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা। রয়টার্স।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার মধ্যদিয়ে শেষ হতে পারে। তবে জিতবে না কোনো পক্ষই। আর এক্ষেত্রে মধ্যস্থতাকারী হয়ে উঠতে পারে চীন।  

ইরান ও আমেরিকা-ইসরায়েলের চলমান যুদ্ধ গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। এখন প্রশ্ন কে জিতবে নয়, বরং কীভাবে শেষ হবে এই যুদ্ধ। বিশ্লেষকদের মতে, যুদ্ধটি কোনো স্পষ্ট বিজয়ী ছাড়াই শেষ হতে পারে।

ক্রমাগত পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে বাড়ছে দীর্ঘমেয়াদি অস্থিরতা। তবে ইতিহাস বলছে, এমন সংঘাত শেষ পর্যন্ত আলোচনার পথেই গড়ায়- যখন যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে থেমে যাওয়াই কম ক্ষতিকর মনে হয়।

ইরান উপসাগরীয় অঞ্চলে বেসামরিক স্থাপনায় হামলার দায় অস্বীকার করে, যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছে। এদিকে, বড় আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় সরাসরি যুদ্ধে জড়াতে চায় না উপসাগরীয় দেশগুলো।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধে সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো এর চূড়ান্ত লক্ষ্য। একইসঙ্গে আশঙ্কা রয়েছে, যুদ্ধ বাড়লে এর চাপ পড়বে পুরো অঞ্চলের ওপর।

সমাধান হিসেবে ধাপে ধাপে উত্তেজনা কমানোর কথা বলা হচ্ছে। প্রথমে বেসামরিক অবকাঠামো ও উপসাগরীয় অঞ্চলে হামলা বন্ধ, গুরুত্বপূর্ণ জলপথ, হরমুজ প্রণালির নিরাপত্তায় গুরুত্ব। এরপর ইরান-ইসরায়েলের মধ্যে সরাসরি হামলা বন্ধের উদ্যোগ নেওয়া।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শেষে সব পক্ষই নিজেদের সাফল্যের দাবি তুলবে। ওয়াশিংটন-তেল আবিব দাবি করতে পারে, তারা ইরানের সক্ষমতা দুর্বল করেছে। অন্যদিকে, ইরান বলবে, তারা চাপের মুখেও টিকে থেকেছে এবং নিজেদের প্রতিরোধ শক্তি প্রমাণ করেছে।

এই জটিল পরিস্থিতিতে চীন সম্ভাব্য ও গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে। কারণ দেশটির সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সুসম্পর্ক রয়েছে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২