রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

ইরানি হামলার আশঙ্কায় ‘কিং ফাহাদ’ সেতু বন্ধ ঘোষণা

ইরানি হামলার আশঙ্কায় ‘কিং ফাহাদ’ সেতু বন্ধ ঘোষণা

ইরানি হামলার সম্ভাবনার কারণে সৌদি আরব ও বাহরাইন সংযোগকারী ২৫ কিলোমিটার দীর্ঘ ‘কিং ফাহাদ কজওয়ে’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।

সেতুটি পরিচালনা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ইরানি হামলার সম্ভাবনা দেখিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যান চলাচল স্থগিত করা হয়েছে।

এ সেতুটি একমাত্র সড়ক পথ যা সৌদি আরব ও দ্বীপরাষ্ট্র বাহরাইনের মধ্যে সংযোগ স্থাপন করে। সেতুটি বন্ধ করা হলো এমন সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি মঙ্গলবার হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়, তবে তিনি দেশটির সেতু ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবেন।

ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের বেসামরিক অবকাঠামোতে আঘাত করা হলে তারা বিধ্বংসী প্রতিশোধ নেবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলটি ইরানের প্রতিশোধমূলক হামলার মূল লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২