রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

ইস্টার উপলক্ষে রাশিয়ার ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা, ইউক্রেনের সম্মতি

ইস্টার উপলক্ষে রাশিয়ার ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা, ইউক্রেনের সম্মতি

সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার একটি অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশও এই যুদ্ধবিরতি মেনে চলবে।

শুক্রবার (১০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ক্রেমলিনের তথ্য অনুযায়ী, শনিবার বিকাল থেকে শুরু হয়ে রোববার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। তবে আগের অনুরূপ স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির মতো এবারও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

গত বছরও একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, যেখানে উভয় পক্ষ একে অপরকে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে।

ক্রেমলিন আরও জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে সব ফ্রন্টে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য উসকানি মোকাবিলায় সেনাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তার দেশ আগেই ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং এখন সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শান্তি প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি আনতে পারে।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আগাম আলোচনার মাধ্যমে হয়নি এবং এটি কোনো ত্রিপক্ষীয় শান্তি উদ্যোগের অংশও নয়।

চার বছর ধরে চলমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধের মধ্যে এই সাময়িক যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি আনতে পারে বলে মনে করা হচ্ছে। একই সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও ইরান–সংক্রান্ত পরিস্থিতির কারণে বৈশ্বিক ভূরাজনীতি আরও জটিল হয়ে উঠেছে।

সূত্র: আল-জাজিরা

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২