শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আইন-আদালত

জিয়া পরিবারের অবসান চেয়েছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: পিপি ফারুকী

জিয়া পরিবারের অবসান চেয়েছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: পিপি ফারুকী

মানবপাচার ও ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ সংক্রান্ত মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী–কে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর সিদ্ধান্ত দিয়েছে আদালত। আজ মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এই আদেশ দেন।

শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. রায়হানুর রহমান জানান, মামলার প্রধান আসামি মাসুদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন পলাতক ছিলেন। তবে ডিবি পুলিশের তৎপরতায় তার অবস্থান নির্ণয় করা হয় এবং বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন, যা মামলার রহস্য উদঘাটন ও পলাতক অন্যান্য আসামিদের শনাক্তকরণে সাহায্য করবে।

মামলার পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, মাসুদ উদ্দিন চৌধুরী ১/১১ সময়ে অবৈধভাবে ব্যবসায়ীদের নির্যাতন ও অর্থ আদায়ের সঙ্গে যুক্ত ছিলেন। “মাইনাস টু ফর্মুলা” নামে একটি পরিকল্পনা অনুযায়ী, তিনি এমনও চেষ্টা করেছিলেন যে জিয়া পরিবারকেই শেষ করে দেওয়া হোক। পরবর্তীতে, যাকে (তারেক জিয়া) তিনি হত্যা করার চেষ্টা করেছিলেন, তিনিই বর্তমানে দেশের প্রধানমন্ত্রী।

ফারুকী আরও জানান, মাসুদ উদ্দিন চৌধুরী বিদেশে লোক পাঠানোর নামে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া ট্রুথ কমিশন গঠন করে ব্যবসায়ীদের ধরে এনে নির্যাতন করতেন এবং ক্ষমা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করতেন। রাজনৈতিক নেতাদেরকেও তিনি ধরপাকড় ও নির্যাতনের লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করতেন।

আদালতে তাকে বিকেল ৫টা ১০ মিনিটে হাজির করা হয় এবং কড়া নিরাপত্তার মধ্যে ৫টা ১৮ মিনিটে রিমান্ড শুনানির জন্য আদালতে তোলা হয়। ডিবি পুলিশ তার জিজ্ঞাসাবাদে মূল অপরাধী চক্র ও আত্মসাৎকৃত অর্থ উদ্ধার, অন্যান্য পলাতক আসামি গ্রেপ্তার ও মামলার তদন্তকে এগিয়ে নেবার প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে, যা আদালত মঞ্জুর করেছেন।

আরও

হাসিনার মামলায় ১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, গ্রেপ্তারের নির্দেশ

আইন-আদালত

হাসিনার মামলায় ১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, গ্রেপ্তারের নির্দেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা ঘিরে ১২ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে দাবি করে ফেসবুকে পোস্ট দেওয়ায় এমএইচ পাট...

২০২৬-০৪-০৮ ১৮:৪০

শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

আইন-আদালত

শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই আন্দোলন সংক্রান্ত হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দুই দিনের রিমান্ড...

২০২৬-০৪-০৭ ২২:০১

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : প্রতিবেদন দাখিলে ফের বাড়ল সময়

আইন-আদালত

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : প্রতিবেদন দাখিলে ফের বাড়ল সময়

এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায়...

২০২৬-০৪-০৫ ১৮:৩৪

ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

আইন-আদালত

ওয়াসিমসহ ৬ হত্যা ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্র...

২০২৬-০৪-০৫ ১৭:৩৭

বার কাউন্সিলের সদস‍্য নির্বাচনের ভোটগ্রহণ ১৯ মে

আইন-আদালত

বার কাউন্সিলের সদস‍্য নির্বাচনের ভোটগ্রহণ ১৯ মে

সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ আগামী ১৯ মে অনুষ...

২০২৬-০৪-০৪ ১৮:১৩