রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

খেলাধুলা

জয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি

জয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি

আগের দুই আসর মিস করার পর এবারও বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিতের প্রথম সুযোগ হারিয়েছিল ইতালি। বাছাইপর্ব পেরোতে না পারায় তাদের এখন প্লে-অফ খেলতে হচ্ছে। যেখানে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও প্রথমার্ধে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে আজ্জুরিদের নিজ সমর্থকদের কাছে দুয়ো শুনতে হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে শুরু হয়েছে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফ। যেখানে পজেশন থেকে গোলের লক্ষ্যে শট সবমিলিয়ে এগিয়ে ছিল ইতালি। প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হওয়ার পর উত্তর আয়ারল্যান্ডের জালে একবার করে বল জড়ান সান্দ্রো টোনালি ও মইস কিন। এর আগের দুই বিশ্বকাপেও প্লে-অফে ব্যর্থ হওয়ায় মেগা ইভেন্টটিতে খেলা হয়নি ইতালির। এবার সেই হতাশা ঘুচতে চায় জেনারো গাত্তুসোর দল।

নিজেদের ডেরা বেরগামোতে ইতালি প্রথমার্ধে সফরকারী আয়ারল্যান্ডকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি। এই সময়ে কেবল দুটি শট লক্ষ্যে ছিল তাদের, যা অনায়াসে ঠেকিয়েছে উত্তর আয়ারল্যান্ডের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ইতালিয়ান স্ট্রাইকার মাতেও রেতেগি দারুণ একটি সুযোগ পান। কিন্তু বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ হারান তিনি। ৫৬ মিনিটে ডেডলক ভেঙে লিড পায় ইতালি। মাত্তেও পলিতানোর ক্রস বক্সে হেড দিলেও সফরকারী ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। ফনে টোনালি বল পেয়ে বক্সের সামনে থেকে বুলেট গতির হাফ ভলিতে জাল কাঁপান।

নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এবারও অবদান রয়েছে টোনালির, বক্সে তার ক্রস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে মইস কিন বাঁ পায়ে শট নেন, এরপর বল পোস্টে লেগে জালে জড়ায়। ২-০ গোলের জয় নিশ্চিত করে ইতালি। বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট পেতে আগামী মঙ্গলবার প্লে-অফের ফাইনালে তারা বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে।

একইদিন নিজেদের ম্যাচে জয় পেয়েছে রবার্ট লেভান্ডফস্কির পোল্যান্ড, আর্দা গুলারের তুরস্ক, ডেনমার্ক, সুইডেন, চেক প্রজাতন্ত্র, কসোভো ও বসনিয়া হার্জেগোভিনা। আট দলের ফাইনালে বিজয়ী চার দল বিশ্বকাপের টিকিট পাবে। সেলক্ষ্যে প্লে-অফের ফাইনালে পোল্যান্ড-সুইডেন, চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক, কসোভো-তুরস্ক পরস্পরের মোকাবিলা করবে।

আরও

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

খেলাধুলা

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

নির্ভীক ব্যাটিং করে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। জাসপ্রিত বুমরাহ, জোফরা আর্চার, ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজলউড...

২০২৬-০৪-১২ ১৬:০৫

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

খেলাধুলা

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বিরুদ্ধে কথা উঠছে জোরালোভাবে। এবার এই নিয়ম নিয়ে অন্যদের সঙ্গে বিরোধের সুর মেলালেন কাইর...

২০২৬-০৪-১২ ১৬:০২

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

খেলাধুলা

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

জার্মানির ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বুন্দেস লিগার পুরুষ ক্লাবে প্রথম নারী কোচ নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন ম্যারি-লুইস...

২০২৬-০৪-১২ ১৪:৪২