শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

খামেনির মৃত্যুর পর ইরানে ‘সিপাহি বিদ্রোহ’ সম্ভাবনা: তরুণ সেনানায়কেরা গুপ্তহত্যা মিশন শুরু করতে পারে

খামেনির মৃত্যুর পর ইরানে ‘সিপাহি বিদ্রোহ’ সম্ভাবনা: তরুণ সেনানায়কেরা গুপ্তহত্যা মিশন শুরু করতে পারে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির কেন্দ্রীভূত ক্ষমতা কার্যত বিস্ফোরিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, খামেনির পরিকল্পিত কাঠামোর পরিবর্তে ইসলামিক বিপ্লবী বাহিনী (আইআরজিসি)-এর স্থানীয় কমান্ডার এবং তরুণ সেনানায়কদের হাতে যুদ্ধ পরিচালনার ক্ষমতা চলে গেছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি আইআরজিসি-র উচ্চপদস্থ কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তিচুক্তি বা আপস মেনে নেন, তবে তাদের হত্যা করতে পারে নিম্নপদস্থ কর্মকর্তারা। এ ক্ষেত্রে দেশটির তরুণ সেনানায়কেরা ‘গুপ্তহত্যা মিশন’ শুরু করতে পারে।

বিবিসি রেডিও ফোরে আমেরিকান ইরানিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হুশাং আমির আহমাদি বলেন, খামেনির শাসনামলে ক্ষমতা ছিল ‘উলম্ব’ বা এককেন্দ্রিক, কিন্তু তার মৃত্যুর পর নেতৃত্ব বিকেন্দ্রীকৃত হয়ে গেছে। বর্তমানে ক্ষমতা মূলত সেনাবাহিনীর হাতে এবং ক্ষেপণাস্ত্র হামলার স্থান ও সময় নির্ধারণের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে চলে এসেছে।

আহমাদি আরও জানান, প্রাদেশিক পর্যায়ের ৩১টি আইআরজিসি কমান্ডার এখন নিজের এলাকায় স্বতন্ত্রভাবে পালটা হামলার নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখছেন। সাবেক শীর্ষ কর্মকর্তারা এখনও উপস্থিত থাকলেও মাঠপর্যায়ের তরুণ কর্নেলদের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার রাতে তেহরানের দুটি দূরপাল্লার নৌ-ক্রুজ মিসাইল উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই উত্তেজনার কারণে বিশ্বব্যাপী তেলের দাম ব্যারেলপ্রতি ১০০-১৫০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মন্দা সৃষ্টি করতে পারে।

বিশ্ববাজারে তেলের অনিশ্চয়তা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের কারণে আন্তর্জাতিক পর্যায়ে বাজার এখনো সন্দিহান, যা তেলের দাম এবং বিশ্ব অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২