রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

কুয়েতে তেল ও সরকারি স্থাপনায় ইরানের ড্রোন হামলা, অচল বিদ্যুৎ ইউনিট

কুয়েতে তেল ও সরকারি স্থাপনায় ইরানের ড্রোন হামলা, অচল বিদ্যুৎ ইউনিট

ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যেই কুয়েতে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির তেল কমপ্লেক্স, বিদ্যুৎকেন্দ্র এবং সরকারি স্থাপনায় এই হামলায় ঘটনা ঘটে। রোববার (৫ এপ্রিল) চালানো এই হামলায় কুয়েতের সরকারি কমপ্লেক্সের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।

বাতূাসংস্থা রয়টার্স বলছে, ড্রোন হামলার পর রাজধানীর শুওয়াইক তেল খাত কমপ্লেক্সে আগুন লেগে যায় বলে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে। এই কমপ্লেক্সে তেল মন্ত্রণালয় এবং কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের প্রধান কার্যালয় অবস্থিত।

রোববার ভোরে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইরানের একটি ড্রোন সরকারি মন্ত্রণালয়গুলোর অফিস কমপ্লেক্সে আঘাত হানে, এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় জানায়, দুটি বিদ্যুৎ ও পানি লবণমুক্তকরণ কেন্দ্রে ড্রোন হামলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট অচল হয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এই হামলার ঘটনা এমন সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করেছে। এই সংঘাতে তেহরান ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে। মূলত যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে, সেখানেই হামলা চালাচ্ছে ইরান। এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে অবশ্য এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তারা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির জবাব দিচ্ছে। সামরিক বাহিনী এক পোস্টে জানায়, ‘কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির মোকাবিলা করছে।

তারা আরও জানায়, বিস্ফোরণের যেসব শব্দ শোনা যাচ্ছে তা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ফল।

কুয়েতের অর্থ মন্ত্রণালয় জানায়, রাজধানী কুয়েত সিটির সরকারি মন্ত্রণালয় কমপ্লেক্সে ড্রোন হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনও প্রাণহানি ঘটেনি। শনিবার রাতে এই হামলা হয়। জরুরি সেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এমন অবস্থায় রোববার সরকারি কর্মীদের দূর থেকেই কাজ করার নির্দেশ দেয়া হয় এবং সোমবার থেকে সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে অফিস খোলার পরিকল্পনা রয়েছে।

আলাদা ঘটনায় শুওয়াইক তেল খাত কমপ্লেক্সে ড্রোন হামলার পর আগুন লাগে বলে জানিয়েছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন। তবে সেখানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি এবং দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই পুরো অঞ্চল উচ্চ সতর্কতায় রয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনিও রয়েছেন।

পাল্টা হামলায় ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোর যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে সেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও প্রভাব ফেলেছে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২