বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

খেলাধুলা

মরিয়ম নওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিপাকে পাকিস্তানি তারকা

মরিয়ম নওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিপাকে পাকিস্তানি তারকা

দর্শকশূন্য মাঠে দু’দিন আগে পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের। উদ্বোধনী দিনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে হাজির হয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। যাকে কেন্দ্র করায় বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ।

গত বৃহস্পতিবার লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন ম্যাচ দিয়ে শুরু হয়েছে পিএসএলের এবারের আসর। এই ম্যাচের আগে মাঠে এসে দু’দলের খেলোয়াড়দের সঙ্গে ভাব বিনিময় ও জাতীয় সংগীতের সময় মাঠে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ভাতিজি মরিয়ম। তার মাঠে অবস্থানের ভিডিও পরে নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দিয়েছে পিসিবি।

পিসিবি মিডিয়ার ভিডিওটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে একটি ক্যাপশন যুক্ত করেছিলেন নাসিম শাহ। ওই একটি বাক্য থেকে বিতর্কের শুরু। নাসিম লিখেছেন– ‘কেন তাকে লর্ডসের রানীর মতো মর্যাদা দেওয়া হচ্ছে?’ পাকিস্তানি তারকা সেই পোস্ট অবশ্য বেশিক্ষণ ছিল না, পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি সেটি সরিয়ে নেন। কিন্তু সেই পোস্টের স্ক্রিনশট অল্প সময়ের মাঝে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। পরবর্তীতে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং সফলভাবে উদ্ধার করা হয়েছে বলে আরেক পোস্টে জানান নাসিম।

নিজের অবস্থান স্পষ্ট করার টুইট দিয়েও অবশ্য রেহাই পাচ্ছেন না ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার। তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে পিসিবি বলছে, ‘কেন্দ্রীয় চুক্তির শর্ত এবং মিডিয়া নীতি–বিধান লঙ্ঘনের কারণে পিএসএল ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি ও জাতীয় দলের ক্রিকেটার নাসিম শাহকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। যা পিসিবির শৃঙ্খলা কাঠামোর অধীন। নাসিম শাহকে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়ার আহবান জানানো হয়েছে, এরপর নীতিমালা অনুযায়ী পিসিবি পরবর্তী পদক্ষেপ নেবে। একইসঙ্গে পেশাদার মান, চুক্তির বাধ্যবাধকতা এবং খেলার স্বচ্ছতা নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ পিসিবি।’

চলমান পিএসএল শুরুর আগে প্রথমবারের অনুষ্ঠিত নিলামে ৮৬.৫ মিলিয়ন পাকিস্তানি রুপিতে নাসিম শাহকে দলে ভিড়িয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিজ। এখন পর্যন্ত মাঠে নামেনি দলটি। আজ (শনিবার) নিজেদের প্রথম ম্যাচে তারা পেশোয়ার জালমির মুখোমুখি হবে। তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযুক্ত নাসিম ম্যাচটি খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

আরও

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

খেলাধুলা

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

নির্ভীক ব্যাটিং করে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। জাসপ্রিত বুমরাহ, জোফরা আর্চার, ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজলউড...

২০২৬-০৪-১২ ১৬:০৫

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

খেলাধুলা

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বিরুদ্ধে কথা উঠছে জোরালোভাবে। এবার এই নিয়ম নিয়ে অন্যদের সঙ্গে বিরোধের সুর মেলালেন কাইর...

২০২৬-০৪-১২ ১৬:০২

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

খেলাধুলা

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

জার্মানির ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বুন্দেস লিগার পুরুষ ক্লাবে প্রথম নারী কোচ নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন ম্যারি-লুইস...

২০২৬-০৪-১২ ১৪:৪২