সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

নেপালে ব্যাপক ধরপাকড়, সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীসহ গ্রেপ্তারের তালিকায় যারা

নেপালে ব্যাপক ধরপাকড়, সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীসহ গ্রেপ্তারের তালিকায় যারা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহ’র শপথ গ্রহণের পরই দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। গত বছরের জেন-জি বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, দমনপীড়নের অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ভোরে কাঠমান্ডুর ভক্তপুরের নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তার মন্ত্রিসভা শপথ নেওয়ার ঠিক এক দিন পরেই এই নাটকীয় ঘটনা ঘটল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের পরই বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে তদন্ত শুরু হয় এবং পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল রাজনৈতিক নেতৃত্ব নয়, এই দমনপীড়নের ঘটনায় জড়িত প্রশাসনিক ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের এ-সংক্রান্ত কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রেপ্তার ও তদন্তের তালিকায় আরও রয়েছেন, সাবেক আইজিপি চন্দ্র কুবের খাপুং, তৎকালীন স্বরাষ্ট্রসচিব গোকর্ণ মণি দাওয়াদি, সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) প্রধান রাজু আরিয়াল ও জাতীয় তদন্ত বিভাগের সাবেক প্রধান হুতরাজ থাপা।

সাবেক বিশেষ আদালতের বিচারক গৌরী বাহাদুর কারকির নেতৃত্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতেই এই অ্যাকশন শুরু হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, অলি এবং রমেশ লেখকসহ শীর্ষ কর্মকর্তারা সম্ভাব্য সহিংসতা সম্পর্কে গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও তা দমনে চরম অবহেলা ও বেপরোয়া আচরণ করেছেন।

কমিশন তাদের বিরুদ্ধে জাতীয় দণ্ডবিধির ১৮১ ও ১৮২ ধারা অনুযায়ী ‘অপরাধমূলক অবহেলা’র অভিযোগে মামলা করার সুপারিশ করেছে। এই ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া বর্তমান আইজিপি দান বাহাদুর কারকিসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়েছে, যা তাঁদের পদোন্নতিতে প্রভাব ফেলতে পারে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২