রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

গুড নিউজ

নিজ দেশে গিয়ে আটকা পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধির সুযোগ দিলো আমিরাত

নিজ দেশে গিয়ে আটকা পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধির সুযোগ দিলো আমিরাত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। এমন পরিস্থিতে সেখানে বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এমন পরিস্থিতিতে অনেক প্রবাসী নিজ দেশে গিয়ে আটকে পড়েছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

 

এমন পরিস্থিতিতে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য বাড়তি সময় দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) দেশটির সরকার জানিয়েছে, যেসব প্রবাসী গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশের বাইরে আটকা পড়ে আছেন এবং এই সময়ের মধ্যে যাদের 

রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আগামী ৩১ মার্চ পর্যন্ত সেই দীর্ঘমেয়াদী ভিসা নবায়ন করার সুযোগ পাবেন।

 

গত দুই সপ্তাহ ধরে আরব আমিরাত ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে রয়েছে। মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাতের রেশ ধরেই এই হামলাগুলো চালানো হচ্ছে।

 

সূত্র: আলজাজিরা

আরও

হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর: মক্কায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের অনুমোদন

গুড নিউজ

হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর: মক্কায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের অনুমোদন

সৌদি আরবের মক্কা শহরে হজ ও ওমরাহ যাত্রীদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করার জন্য নতুন আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মা...

২০২৬-০৪-০৩ ২১:৪৪