সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

প্রযুক্তি

অপ্রিয় স্মৃতি এড়াতে ফেসবুক মেমোরিজ বন্ধ করার সহজ উপায়

অপ্রিয় স্মৃতি এড়াতে ফেসবুক মেমোরিজ বন্ধ করার সহজ উপায়

পুরোনো স্মৃতি কখনো আনন্দ দেয়, আবার কখনো অস্বস্তিও তৈরি করে। ফেসবুক এর মেমোরিজ ফিচার অনেক সময় এমন স্মৃতিও সামনে নিয়ে আসে যা আপনি দেখতে চান না। তবে সহজ কিছু সেটিংস বদলালেই এসব মেমোরি লুকানো বা বন্ধ রাখা সম্ভব।

এই পরিস্থিতি এড়াতে ফেসবুক ব্যবহারকারীদের জন্য কাস্টমাইজেশন সুবিধা রেখেছে। মোবাইল অ্যাপে খুব সহজেই মেমোরিজ ফিচার নিয়ন্ত্রণ করা যায়।

প্রথমে ফোনে ফেসবুক অ্যাপ খুলতে হবে। এরপর ‘মেনু’ অপশনে যেতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে এটি সাধারণত ডান পাশে ওপরে থাকে আর আইফোনে নিচের ডান পাশে দেখা যায়।

এরপর ‘Memories’ অপশনে ট্যাপ করতে হবে। সেখানে প্রবেশ করলে ডান পাশে ওপরে একটি সেটিংস বা গিয়ার আইকন দেখা যাবে। সেটিতে ক্লিক করলে ‘Memories Settings’ চালু হবে।

এখানে তিনটি অপশন পাওয়া যায়— ‘All Memories’, ‘Highlights’ এবং ‘None’।

‘All Memories’ চালু থাকলে প্রতিদিনের সব পুরোনো স্মৃতি দেখাবে ফেসবুক।

‘Highlights’ বেছে নিলে শুধু বিশেষ ভিডিও বা গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো দেখাবে।

‘None’ নির্বাচন করলে কোনো ধরনের মেমোরিজ নোটিফিকেশনই আর আসবে না।

আরও নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করতে চাইলে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে সম্পর্কিত স্মৃতিও লুকানো যায়। এজন্য ‘Memories Settings’ থেকে ‘People’ অপশনে গিয়ে সেই ব্যক্তির নাম লিখে দিতে হবে। এরপর থেকে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোনো স্মৃতি আর দেখাবে না। উল্লেখ্য এতে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো নোটিফিকেশন পাবেন না।

এছাড়া নির্দিষ্ট সময়ের স্মৃতিও লুকানো সম্ভব। ‘Dates’ অপশনে গিয়ে দিন, সপ্তাহ, মাস বা পুরো বছরের সময়সীমা নির্বাচন করা যায়। এমনকি ১৯০০ সাল পর্যন্ত পেছনের সময়ও নির্ধারণ করা যায়। সময় নির্বাচন শেষে ‘Save’ করলেই সেটিংস কার্যকর হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীর মানসিক স্বস্তির কথা মাথায় রেখে এই ধরনের কাস্টমাইজেশন ফিচার গুরুত্বপূর্ণ। কারণ, ডিজিটাল স্মৃতি সব সময় ইতিবাচক অভিজ্ঞতা নাও হতে পারে।

ফলে প্রয়োজন অনুযায়ী সেটিংস বদলে নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অভিজ্ঞতাকে আরও স্বস্তিদায়ক করে তোলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

প্রযুক্তি

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

ডিজিটাল দুনিয়ায় তথ্য খোঁজার ধরনে বড় পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সার্চ টুলের কারণে অনেক ব্যবহারকারী...

২০২৬-০৪-০৯ ১৭:২৫

কাল থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে

প্রযুক্তি

কাল থেকে তিন দিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে

কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৫) কেবলের রক্ষণাবেক্ষণ চলায় আগামীকাল বৃহস্পতিবার রাত থেকে তিন দ...

২০২৬-০৪-০৮ ২২:৪২

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে চারদিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

প্রযুক্তি

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে চারদিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত চারদিন প্রতিদি...

২০২৬-০৪-০৮ ২২:৩৯

তেলের জন্য ‘ফুয়েল পাস’ পেতে আবেদন করবেন যেভাবে

প্রযুক্তি

তেলের জন্য ‘ফুয়েল পাস’ পেতে আবেদন করবেন যেভাবে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সারা বিশ্বে যে জ্বালানি সংকট চলমান, তা বাংলাদেশেও প্রতীয়মান। জ্বালানি তেলের বাড়তি চাপ কমাতে ফি...

২০২৬-০৪-০৮ ০৪:৫৩

সুনো ঘিরে কপিরাইট আতঙ্ক : এআই দিয়ে ‘নকল গান’ তৈরির অভিযোগ

প্রযুক্তি

সুনো ঘিরে কপিরাইট আতঙ্ক : এআই দিয়ে ‘নকল গান’ তৈরির অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সংগীত তৈরির প্ল্যাটফর্ম সুনো–কে ঘিরে কপিরাইট লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। সামান্য কারসাজিতেই...

২০২৬-০৪-০৬ ১৬:৫৬

যেসব ভুলের কারণে আপনার গাড়ি বেশি তেল পোড়াচ্ছে

প্রযুক্তি

যেসব ভুলের কারণে আপনার গাড়ি বেশি তেল পোড়াচ্ছে

বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট অনেক দেশের মতো আমাদের দেশেও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। পেট্রো...

২০২৬-০৪-০৬ ০২:২১