শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

রাজনীতি

রাষ্ট্রপতি: বর্তমান সরকার সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতি: বর্তমান সরকার সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির আওতায় প্রত্যেক নাগরিকের সম্মান ও মর্যাদার সঙ্গে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্রপতি বলেন, সব নাগরিককে ইলেকট্রনিক হেলথ (ই-হেলথ) কার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে, যা রোগীর মৌলিক পরিচয় ও স্বাস্থ্য সেবার অবকাঠামো নিশ্চিত করবে।

বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।

রাষ্ট্রপতি আরও বলেন, সরকারের স্বাস্থ্য খাতের কর্মসূচির মধ্যে রয়েছে:

স্বাস্থ্য বাজেট বৃদ্ধির মাধ্যমে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান,
মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ,
রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম জোরদার করা,
দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়ে তোলা।

তিনি উল্লেখ করেন, মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য পরস্পরের পরিপূরক, তাই বিজ্ঞানের উৎকর্ষ কাজে লাগিয়ে সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা নৈতিক দায়িত্ব।

রাষ্ট্রপতি সরকারি ও বেসরকারি চিকিৎসক, গবেষক, পরিবেশবিদ ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের একটি সর্বজনীন সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে তিনি গৃহীত সকল কর্মসূচির সফল বাস্তবায়ন ও বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ এর সকল কার্যক্রমের সফলতা কামনা করেন।

আরও

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

রাজনীতি

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

বিএনপিকে গণতন্ত্রবিরোধী সরকার হিসেবে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (...

২০২৬-০৪-১১ ২২:৪৫

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

রাজনীতি

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে রাজনৈতিক ব্যানার টানানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ন...

২০২৬-০৪-১১ ২২:২৭

গুলশানে কূটনৈতিক নৈশভোজ, যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

রাজনীতি

গুলশানে কূটনৈতিক নৈশভোজ, যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদ...

২০২৬-০৪-১১ ১৯:০০

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

রাজনীতি

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমেই স্থিতিশীল হয়ে উঠছে।...

২০২৬-০৪-১০ ০৪:৩৬

জামুকা সংশোধন বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির লিখিত সমর্থন

রাজনীতি

জামুকা সংশোধন বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির লিখিত সমর্থন

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) জামায়াতের সহযোদ্ধা দলগুলোকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করা জাতী...

২০২৬-০৪-১০ ০৩:৫৮