বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

বিনোদন

শাকিব-জ্যোতির্ময়ীর রসায়নে ‘পরী’র চমক

শাকিব-জ্যোতির্ময়ীর রসায়নে ‘পরী’র চমক

ঢাকা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান বরাবরই পর্দায় নতুনত্বের ছাপ রেখে চলেছেন। তবে এবার যেন তিনি নিজেকেই ছাড়িয়ে গেলেন। আসন্ন ‘ঈদুল ফিতর ২০২৬’-এর জন্য নির্মিত ‘প্রিন্স’ সিনেমার রোমান্টিক গান ‘পরী’র মাধ্যমে দুই বাংলার দর্শকদের এক মায়াবী জাদুকরী মুহূর্ত উপহার দিলেন শাকিব।

এই গানে তার সঙ্গে রাজকীয় লুকে ধরা দিয়েছেন ওপার বাংলার পরিচিত অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ৩ মিনিট ৩০ সেকেন্ডের দীর্ঘ এই গানটি যেন এক একটি ক্যানভাস। গানে শাকিব খানকে দেখা গেছে লম্বা চুল, কানের দুল আর মাল্টিকালার এমব্রয়ডারি জ্যাকেটে একদমই ভিন্ন এক লুকে।

অন্যদিকে জ্যোতির্ময়ী কুণ্ডু নীল ও লাল শাড়িতে মোহময়ী রূপ ধারণ করেছেন। মরুভূমির তপ্ত বালুর বুকে শাকিব-জ্যোতির্ময়ীর আবেদনময়ী রোমান্স দর্শকদের নজর কেড়েছে। কখনও পাহাড়ের চূড়ায় রাজমহলে, আবার কখনও উটের কাফেলার মাঝে রাজস্থানি আমেজে ধরা দিয়েছে।

এ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় জুটি ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল। রবিউল ইসলাম জীবনের কাব্যিক কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন খোদ ইমরান। গানটির প্রতিটি লাইনে ফুটে উঠেছে ভালোবাসার তীব্র আকুতি।

‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’ প্রযোজিত ‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এই সিনেমার মাধ্যমে শাকিব খান ও জ্যোতির্ময়ী কুণ্ডু প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন।

আরও

অভিনয় থেকে রাজনীতির মাঠে, যত টাকার মালিক কোয়েল মল্লিক

বিনোদন

অভিনয় থেকে রাজনীতির মাঠে, যত টাকার মালিক কোয়েল মল্লিক

রাজ্যসভার নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকেই আলোচনায় টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে...

২০২৬-০৪-১১ ১৮:১৬

টালিউডে ব্যস্ততা বাড়ছে চঞ্চল চৌধুরীর, নতুন সিনেমা ‘আজাদি’র কাজ শেষ

বিনোদন

টালিউডে ব্যস্ততা বাড়ছে চঞ্চল চৌধুরীর, নতুন সিনেমা ‘আজাদি’র কাজ শেষ

২০২৪ সালে সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক ঘটে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। প্রথম সিনেমাতেই দর্...

২০২৬-০৪-১১ ০৩:৫৫

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

বিনোদন

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিপাশা হায়াত। মঞ্চ থেকে টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের।...

২০২৬-০৪-১০ ১৭:৫৬

মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক

বিনোদন

মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক

ইংরেজি বিখ্যাত কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের মঞ্চ নাটক এবং টেলিভিশনের ‘গেম অব থ্রোনস’ ও ‘দিস টাউন’-এ অভিনয়ের মাধ্...

২০২৬-০৪-১০ ০৩:১৪