রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

রাজনীতি

সংসদে ইনসাফ করলে ১৮ কোটি মানুষের ওপর ইনসাফ হবে: ডা. শফিকুর রহমান

সংসদে ইনসাফ করলে ১৮ কোটি মানুষের ওপর ইনসাফ হবে: ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রদত্ত এক জ্বালাময়ী ও দিকনির্দেশনামূলক বক্তব্যে বিরোধীদলীয় নেতা এবং আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সংসদ কোনো সাধারণ বা গতানুগতিক সংসদ নয়; এটি ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা একটি পবিত্র আমানত। নবনির্বাচিত স্পিকারের উদ্দেশে তিনি আহ্বান জানান, এই সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়।

 

বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান নবনির্বাচিত স্পিকার এবং ডেপুটি স্পিকার অ্যাডভোকেট কায়সার কামালকে অভিনন্দন জানান। তিনি স্পিকারের দলীয় পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আপনি এখন কোনো দলের নন, আপনি ১৬ কোটি মানুষের অভিভাবক। আমরা আশা করি আপনার কাছে সরকারি ও বিরোধী দল সমান গুরুত্ব পাবে।

 

বিগত ৫৫ বছরের সংসদীয় রাজনীতির সীমাবদ্ধতা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতি খুব কম সময়ই কার্যকর ছিল। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে সংসদ ছিল অকার্যকর ও ডামি। অতীতে যারা এই অভিভাবকত্বের চেয়ারে ছিলেন, তারা অনেকেই গণতন্ত্র ও মানুষের অধিকারের ওপর সুবিচার করতে পারেননি।

 

সংসদে উপস্থিত বিপুল সংখ্যক তরুণ সদস্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি বয়সে বেশি হলেও সংসদ সদস্য হিসেবে নতুন, তাই আমিও তরুণদের একজন। আমরা চাই প্রবীণ ও অভিজ্ঞদের কাছ থেকে ভালো কিছু শিখতে। অতীতে সংসদে জনকল্যাণের চেয়ে মানুষের চরিত্র হননে বেশি সময় ব্যয় করা হয়েছে। আমি অনুরোধ করব, আপনার নেতৃত্বে এই মন্দ নজিরের অবসান ঘটুক।

 

জুলাই বিপ্লবের মূল চেতনাকে স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে জনগণের একটাই প্রত্যাশা- ‘উই ওয়ান্ট জাস্টিস’। আপনি যদি এই সংসদের ওপর ইনসাফ করেন, তবে ১৮ কোটি মানুষের ওপর ইনসাফ করা হবে। রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গের মধ্যে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, স্পিকারের নেতৃত্বে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সকল অসংগতি ও দুর্বৃত্তপনার অবসান ঘটবে। সংসদের গঠনমূলক প্রতিটি পদক্ষেপে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমরা আপনার প্রতিটি সংগত বিষয়ে সমর্থন ও সহযোগিতা দেব।

বক্তব্যের শেষে তিনি স্পিকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং মহান আল্লাহর কাছে এই সংসদের সাফল্য প্রার্থনা করেন।

আরও

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

রাজনীতি

বিএনপির বিরুদ্ধে গণতন্ত্রবিরোধী অভিযোগ নাহিদ ইসলামের

বিএনপিকে গণতন্ত্রবিরোধী সরকার হিসেবে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (...

২০২৬-০৪-১১ ২২:৪৫

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

রাজনীতি

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার নিষিদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শিক্ষা উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতে রাজনৈতিক ব্যানার টানানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ন...

২০২৬-০৪-১১ ২২:২৭

গুলশানে কূটনৈতিক নৈশভোজ, যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

রাজনীতি

গুলশানে কূটনৈতিক নৈশভোজ, যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদ...

২০২৬-০৪-১১ ১৯:০০

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

রাজনীতি

সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমেই স্থিতিশীল হয়ে উঠছে।...

২০২৬-০৪-১০ ০৪:৩৬

জামুকা সংশোধন বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির লিখিত সমর্থন

রাজনীতি

জামুকা সংশোধন বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির লিখিত সমর্থন

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) জামায়াতের সহযোদ্ধা দলগুলোকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করা জাতী...

২০২৬-০৪-১০ ০৩:৫৮