বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

অন্যান্য

সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজান ইন্টারনেট থেকে সব ফতোয়া ও কন্টেন্ট সরিয়ে নিলেন

সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজান ইন্টারনেট থেকে সব ফতোয়া ও কন্টেন্ট সরিয়ে নিলেন

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল ফাওজান ইন্টারনেট থেকে তার সব ফতোয়া, বক্তব্য এবং কন্টেন্ট মুছে ফেলেছেন। তার ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া একাউন্ট ও ইউটিউব চ্যানেলও এখন আর ব্যবহারযোগ্য নয়।

গ্র্যান্ড মুফতি সৌদি আরবের সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান এবং স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতার স্থায়ী কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। অনলাইনে তার উপস্থিতি হঠাৎ বন্ধ হওয়া নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে এই পদক্ষেপে অন্তত ১১,৭৮৩টি ফতোয়া, ১,৯৪৪টি বিশেষ লেখা, ১৮৪টি জুমার খুতবা এবং ৫৭৮টি বক্তৃতা ইন্টারনেট থেকে স্থায়ীভাবে মুছে গেছে।

কিছু বিশ্লেষক বলছেন, গ্র্যান্ড মুফতির নামে থাকা সোশ্যাল অ্যাকাউন্টগুলো ভক্তরা পরিচালনা করতেন, তাই কেবল সেগুলো সরানো হতে পারে। তবে তার অফিসিয়াল ওয়েবসাইটও বন্ধ পাওয়া যাচ্ছে।

শায়খ সালেহ আল-ফাওজান ১৯৩৫ সালে আল–কাসিম প্রদেশের বুরাইদাহ শহরে জন্মগ্রহণ করেন। রিয়াদের কলেজ অব শরিয়া থেকে তিনি স্নাতকোত্তর ও ডক্টরাল ডিগ্রি অর্জন করেছেন। পড়াশোনা শেষে হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারির পরিচালক হিসেবে নিয়োগ পান। ১৯৯২ সালে তিনি স্কলারি রিসার্চ অ্যান্ড ইফতার স্থায়ী কমিটির সদস্য হন।

তিনি বেশ কয়েকটি ইসলামি বইয়ের লেখক এবং রেডিও অনুষ্ঠান ‘নূর আলা আল-দারব’ পরিচালনায় যুক্ত ছিলেন।

আরও

অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

অন্যান্য

অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান জানিয়েছেন ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চ...

২০২৬-০৪-০৭ ০৩:২৭

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৭ মে, চাঁদ দেখার পর চূড়ান্ত ঘোষণা

অন্যান্য

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৭ মে, চাঁদ দেখার পর চূড়ান্ত ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা...

২০২৬-০৪-০৫ ০৩:৪৮

চেচনিয়ার ‘প্রাইড অফ মুসলিমস’: ইউরোপের বৃহত্তম মসজিদ ও ইসলামিক স্থাপত্যের অনন্য নিদর্শন

অন্যান্য

চেচনিয়ার ‘প্রাইড অফ মুসলিমস’: ইউরোপের বৃহত্তম মসজিদ ও ইসলামিক স্থাপত্যের অনন্য নিদর্শন

চেচনিয়া, রাশিয়ার উত্তর ককেসাস অঞ্চলে অবস্থিত মুসলিম স্বায়ত্তশাসিত এলাকায় ইউরোপের অন্যতম বৃহৎ ও দৃষ্টিনন্দন মসজিদ ‘প্...

২০২৬-০৪-০৫ ০৩:৪৬