শনিবার, ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

খেলাধুলা

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন রশিদ

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন রশিদ

হয়তোবা টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না রশিদ খানকে। লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন আফগানিস্তানের এই স্পিনার। বুধবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ জেতানো বোলিং করেছেন রশিদ। ম্যাচ শেষে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন। তার মতে, বেশি দিন ক্রিকেট খেলার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে রশিদ বলেন, 'লাল বলের ক্রিকেট খেলা আমার পক্ষে কঠিন। আমাকে ডাক্তার বলেছেন, লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকতে।'

চলতি বছর জুন মাসে ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা আফগানিস্তানের। কিন্তু রশিদ হয়তো সেই ম্যাচে খেলবেন না। পিঠের অস্ত্রোপচারের পর টেস্ট খেলেছিলেন রশিদ। কিন্তু তার পরই চিকিৎসক এমন পরামর্শ দেন।

রশিদ বলেন, 'আমি অস্ত্রোপচারের পরও টেস্ট খেলেছিলাম। জিম্বাবুয়ের বিপক্ষে ৬৭ ওভার বল করেছিলাম। সেটা দেখে ডাক্তার বলেছিলেন, ‘তুমি কি পাগল হয়ে গেছো? যদি তোমার বেশি দিন ক্রিকেট খেলার ইচ্ছা না থাকে, তা হলে টেস্ট খেলো।'

রশিদ জানিয়েছেন, তার টেস্ট খেলতে ভালো লাগলেও শরীর সেই সুযোগ দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। রশিদ বলেন, 'দুই ইনিংস মিলিয়ে ৬৭ ওভার বল করেছিলাম। তার পর আবার পিঠে ব্যথা শুরু হয়েছিল। ডাক্তার বলেছেন, ‘তোমার এটা করা উচিত হয়নি। আবার পিঠে চোট পেলে সেরে ওঠার সম্ভাবনা কম।’ সেই কথা শুনে সিদ্ধান্ত নিই, এবার শুধু সাদা বলের ক্রিকেটই খেলব।'

আরও

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

খেলাধুলা

‘ওর বয়সে আমি স্কুল যেতাম, তার ব্যাটিং দেখা রোমাঞ্চকর’

নির্ভীক ব্যাটিং করে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন বৈভব সূর্যবংশী। জাসপ্রিত বুমরাহ, জোফরা আর্চার, ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজলউড...

২০২৬-০৪-১২ ১৬:০৫

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

খেলাধুলা

‘আমি এটার সমর্থক নই’— ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচক পোলার্ড

আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের বিরুদ্ধে কথা উঠছে জোরালোভাবে। এবার এই নিয়ম নিয়ে অন্যদের সঙ্গে বিরোধের সুর মেলালেন কাইর...

২০২৬-০৪-১২ ১৬:০২

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

খেলাধুলা

নারী কোচ নিয়োগ দিয়ে জার্মান পুরুষ ক্লাবের ইতিহাস

জার্মানির ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা বুন্দেস লিগার পুরুষ ক্লাবে প্রথম নারী কোচ নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন ম্যারি-লুইস...

২০২৬-০৪-১২ ১৪:৪২