শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

ট্রাম্প বললেন, ইরান যুদ্ধে ব্রিটেনের দুটি রণতরী ‘খেলনা’, আমাদের দরকার নেই

ট্রাম্প বললেন, ইরান যুদ্ধে ব্রিটেনের দুটি রণতরী ‘খেলনা’, আমাদের দরকার নেই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ নৌবাহিনীর দুটি বিমানবাহী রণতরীকে ‘খেলনা’ বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘‘ইরানের সঙ্গে যুদ্ধে সাহায্যের জন্য ব্রিটেনের এই দুটি রণতরী আমাদের প্রয়োজন নেই।’’

ট্রাম্পের এই মন্তব্য দুই মিত্র দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। তিনি ব্রিটিশ এইচএমএস কুইন এলিজাবেথ ও এইচএমএস প্রিন্স অব ওয়েলস রণতরীগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের জেরাল্ড আর ফোর্ড শ্রেণির রণতরীগুলোর আকার ও সামর্থ্য অনেক বেশি বলেও উল্লেখ করেন। যুক্তরাজ্যের দুটি রণতরীর ওজন ৬৫ হাজার টন এবং দৈর্ঘ্য ৯২০ ফুট, যেখানে মার্কিন রণতরীর ওজন প্রায় ১ লাখ টন এবং দৈর্ঘ্য ১১০০ ফুট।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও, ব্রিটেন এখনও এই দুটি রণতরী সেখানে মোতায়েন করেনি। ট্রাম্প অভিযোগ করেছেন, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে সহায়তার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হয়নি। চাগোস দ্বীপপুঞ্জের ডিয়েগো গার্সিয়া ঘাঁটির উদাহরণ দিয়ে তিনি বলেছেন, সেখানে বি-২ বোমারু বিমান অবতরণের অনুমতি দেওয়া হয়নি।

তিনি ন্যাটো জোটের অন্যান্য মিত্রদেরও আক্ষেপ করেছেন যে, তারা যুদ্ধের শুরুতে এগিয়ে আসেনি, বরং পরে সহায়তা দিতে চাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে ট্রাম্প ‘ভালো মানুষ’ উল্লেখ করলেও, তার কার্যক্রমকে হতাশাজনক আখ্যা দিয়েছেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২