রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

ট্রাম্পের পরিকল্পনা: হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি বসাবে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের পরিকল্পনা: হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি বসাবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানান, ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে। তবে তাদের কাছে এখনও মনস্তাত্ত্বিক হুমকি রয়েছে এবং সমুদ্রে মাইন পুঁতে দেওয়ার ভয় দেখাতে পারে।

ট্রাম্প আরও জানিয়েছেন, হরমুজ প্রণালিতে যাতায়াতের উপর ট্রানজিট ফি আরোপ করার একটি পরিকল্পনা তার কাছে রয়েছে। তিনি বলেন, “আমরা যুদ্ধ জিতেছি। ইরানকে এক রাতের মধ্যে শেষ করা সম্ভব। এটি হয়তো আগামীকাল রাতেই হতে পারে। হরমুজ প্রণালিতে আমরা ট্রানজিট ফি আরোপ করব।”

প্রেসিডেন্ট আরও হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে তার পছন্দের কোনো চুক্তি না হলে মধ্যরাতের মধ্যে ইরানের সব সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে। তিনি বলেন, “আমরা অত্যন্ত ভালো করছি। কেউ আগে এটা বিশ্বাসই করত না।”

অন্যদিকে, অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প ইরানের বিরুদ্ধে অভিযান কিছুটা পিছিয়ে দিতে পারেন। তবে এটি নির্ভর করছে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা আছে কিনা তার উপর। হোয়াইট হাউস এই পরিস্থিতিকে আলোচনার কৌশল হিসেবে দেখছে এবং এটি সম্পূর্ণ প্রত্যাখ্যান নয় বলে মনে করছে।

একজন মার্কিন কর্মকর্তা জানান, সময়সীমা বাড়ানোর সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যেই সন্দেহ আছে। ইরানের প্রতিক্রিয়া কিছুটা কট্টর ছিল, তবে তা আলোচনার সুযোগও রাখে।

সূত্র: স্কাই নিউজ আরাবিয়া

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২