শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

যাও, সাহস দেখিয়ে নিজেরাই তেল নিয়ে আসো: মিত্র দেশগুলোকে কটাক্ষ ট্রাম্পের

যাও, সাহস দেখিয়ে নিজেরাই তেল নিয়ে আসো: মিত্র দেশগুলোকে কটাক্ষ ট্রাম্পের

হরমুজ প্রণালিতে জ্বালানি সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাজ্যের মতো যেসব দেশ জেট জ্বালানি সংগ্রহে সমস্যায় পড়ছে, তাদের উচিত সাহস দেখিয়ে নিজেই গিয়ে তেল নিয়ে আসা।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যেসব দেশ ইরানকে নেতৃত্ব শূন্য করার প্রক্রিয়ায় অংশ নেয়নি, তাদের এখন নিজেদের জন্য লড়াই করতে শিখতে হবে। যুক্তরাষ্ট্র আর তোমাদের সাহায্যে এগিয়ে আসবে না, ঠিক যেমন তোমরা আমাদের পাশে দাঁড়াওনি।’

তিনি আরও বলেন, ‘তোমাদের কিছুটা দেরিতে হলেও সাহস জোগাড় করতে হবে, হরমুজ প্রণালিতে যেতে হবে এবং সেখান থেকে নিজেদেরই তেল নিয়ে আসতে হবে।’ পোস্টে ট্রাম্প দাবি করেন, ‘ইরানকে কার্যত নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। কঠিন কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।’ বক্তব্যের শেষদিকে তিনি বলেন, ‘নিজেদের তেল নিজেরাই জোগাড় করো!’

এদিকে ইরান যুদ্ধের ব্যয় বহন নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের বিপুল খরচ আরব দেশগুলোর কাছ থেকে আদায়ের বিষয়টি বিবেচনা করছেন। এতে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর ওপর চাপ বাড়ার পাশাপাশি কূটনৈতিক সমীকরণও নতুন মোড় নিতে পারে।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের খরচ আরব দেশগুলোর কাছ থেকে পরিশোধ করানোর বিষয়ে আগ্রহী। ধারণা করা হচ্ছে, এই যুদ্ধের ব্যয় কয়েক বিলিয়ন ডলার হতে পারে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২