রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চায় না ইরান, হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার আরাঘচির

যুদ্ধবিরতি চায় না ইরান, হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার আরাঘচির

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জোর দিয়ে বলেছেন, তেহরান কোনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি বা ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথও খুঁজছে না। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান নিজের আত্মরক্ষা অব্যাহত রাখবে।

সিবিএস নিউজকে দেওয়া এক মন্তব্যে আরাঘচি বলেন, ‘না, আমরা কখনোই যুদ্ধবিরতির আবেদন করিনি, এমনকি আলোচনার জন্যও অনুরোধ করিনি। যতক্ষণ প্রয়োজন আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত। এ পর্যন্ত আমরা তাই করেছি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না বুঝতে পারছেন যে এটি একটি অবৈধ এবং বিজয়হীন যুদ্ধ, ততক্ষণ আমরা এটি চালিয়ে যাব। শুধু ট্রাম্প মজা করতে চান বলেই মানুষ মারা যাচ্ছে-তিনি নিজেই এমনটা বলেছেন।’

আরাঘচি এই সংঘাতে মার্কিন প্রশাসনের আচরণের সমালোচনা করেন। জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানোর মতো পদক্ষেপগুলোকে তিনি ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের বেছে নেওয়া একটি যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন।

ইরান অস্তিত্ব রক্ষার যুদ্ধ লড়ছে-এমন ধারণা প্রত্যাখ্যান করে তিনি বলেন, তার সরকার জনগণকে রক্ষা করার জন্য যথেষ্ট ‘স্থিতিশীল ও শক্তিশালী’।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২