রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লড়তে প্রস্তুত ৭০ লাখ বেসামরিক ইরানি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লড়তে প্রস্তুত ৭০ লাখ বেসামরিক ইরানি

ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর স্থল আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রায় ৭০ লাখ বেসামরিক ইরানি প্রস্তুত রয়েছে। নিজ দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে প্রশিক্ষণও নিয়েছেন তারা।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ তার এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এই তথ্য জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার অংশীদার হিসেবে তাকে বিবেচনা করা হয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটনকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি একাধিক অনলাইন পোস্ট দিয়েছেন।

ইসলামি প্রজাতন্ত্রের ওপর যে কোনো মার্কিন স্থল আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য ৭০ লাখ ইরানি প্রস্তুত রয়েছে বলে দাবি বাঘের কালিবাফের।

এক্স পোস্টে তিনি বলেন, ‘আগামী এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়া একটি শক্তিশালী জাতীয় আন্দোলন প্রায় ৭০ লাখ ইরানিকে সামনে এনেছে। তারা ইতোমধ্যে অস্ত্র হাতে তুলে নিতে ও আমাদের জাতির প্রতিরক্ষায় দাঁড়াতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন।’

এই দাবিটি বেশ কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছিল। প্রায় ৯ কোটি জনসংখ্যার দেশ ইরানে বাঘের কালিবাফই প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা, চর্চিত এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

তবে এই পরিসংখ্যানটি কোথা থেকে এসেছে, তা স্পষ্ট নয়। ইরানের পার্লামেন্ট স্পিকারের দাবি থেকে বোঝা যাচ্ছে, দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে জনগণকে স্বেচ্ছাসেবী হওয়ার আহ্বান জানিয়েছে। সরকারও অবসরপ্রাপ্ত সৈন্যদের যুদ্ধে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করতে আহ্বান জানিয়েছে।

অন্যদিকে ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) স্বেচ্ছাসেবী শাখা বাসিজ বাহিনী ১২ বছর বয়সি শিশুদেরও তাদের দলে অন্তর্ভুক্ত করা শুরু করেছে।

এর আগে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদের ওপর চরম আঘাত হানব। আমরা তাদের ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তুচ্ছ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, সামনে আসছে বিপর্যয়কর, আরও বিস্তৃত ও বিধ্বংসী আঘাত।

আইআরজিসি-সংশ্লিষ্ট ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, এই দুই দেশ তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে অসম্পূর্ণ তথ্য রাখে।

তিনি বলেন, ইরানের সামরিক উৎপাদন এমন জায়গায় হয়; যার ব্যাপারে আপনাদের কোনো ধারণাই নেই। ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছেন, তা প্রত্যাখ্যান করেছেন ইরানি ওই সেনা কর্মকর্তা। ওই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শুরু করা আগ্রাসনের মূল্য দিতে হবে।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে ৯৪২ স্কুল ক্ষতিগ্রস্ত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার এক সংবাদ সম্মেলনে ইরান...

২০২৬-০৪-১৩ ১৪:১৮

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর বিকল্প খুঁজছে উপসাগরীয় দেশগুলো

হরমুজ প্রণালী দিয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ পার হওয়ার খবর সরাসরি অস্বীকার করেছে ইরান। সেই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়েছে...

২০২৬-০৪-১৩ ১৪:১৬

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ লেবাননে চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর নিশ্চিত...

২০২৬-০৪-১৩ ১৪:১৫

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

আন্তর্জাতিক

ইরানের হামলায় ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব প্রকাশ করল ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি প্রায় ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্...

২০২৬-০৪-১৩ ০৪:২৩

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌব...

২০২৬-০৪-১৩ ০৪:২১

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান ইরানের, সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। স...

২০২৬-০৪-১৩ ০০:১২