বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: ভূমি কর্মকর্তা নজরুল

আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: ভূমি কর্মকর্তা নজরুল

আমিন বাজার ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলামকে নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি একটি অনলাইনে তাকে জড়িয়ে মিথ্যা গল্প সাজিয়ে প্রকাশিত সংবাদের বিষয় জানতে চাইলে তিনি এ কথা বলেন। অভিযোগগুলো বিভ্রান্তিকর বলেও তিনি দাবি করেন, তিনি বলেন আমি আমিন বাজার ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে এক মিস মোকদ্দমার রায়ের আদেশ আমার অফিসে রক্ষিত খতিয়ানে লিপিবদ্ধ করে রেখেছি।

আদালতের আদেশ পালন করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। যদি আমি আদালতের আদেশ পালন না করতাম তাহলে সেই কাজটি ছিলো অন্যায়,আমি আদালতের আদেশ পালন করে কি অন্যায় করেছি?
এ ছাড়া আমি আমিন বাজার থেকে বদলি হয়ে চলে এসেছি প্রায় ছয় মাস।

সাবেক ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছি। একটি স্বার্থান্বেষী চক্র আমার ব্যক্তিগত ও প্রশাসনিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”।

তিনি আরও বলেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়মের বাইরে কোনো কাজ না করায় একটি পক্ষ অসন্তুষ্ট হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও জানান।

স্থানীয় সচেতন মহলের মতে, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। গুজব বা অপপ্রচার চালিয়ে মিথ্যা তথ্য উপাত্ত উপস্থাপন করে কাউকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার সুযোগ কারোর নেই। 
এ ভাবে সামাজিক বিভ্রান্তি তৈরি করে প্রশাসনিক কাজেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬