সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

বগুড়ার চাঞ্চল্যকর মুন্না হত্যা মামলায় মূল আসামী গ্রেফতার

বগুড়ার চাঞ্চল্যকর মুন্না হত্যা মামলায় মূল আসামী গ্রেফতার

বগুড়ায় আলোচিত আরিফুল ইসলাম মুন্না হত্যা মামলার প্রধান আসামীকে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। যৌথ অভিযানে এই সাফল্য আসে সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এবং র‍্যাব-১, উত্তরা’র সমন্বয়ে পরিচালিত গোয়েন্দা তৎপরতায়।

র‍্যাব সূত্র জানায়, নিহত আরিফুল ইসলাম মুন্না (৪৩) বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকার বাসিন্দা। তার সঙ্গে একই এলাকার মোঃ সাইউম (৩৬)-এর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সংক্রান্ত লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে মুন্না আসামীর বিরুদ্ধে আদালতে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।

এরপর থেকেই আসামী সাইউম ও তার সহযোগীরা বিভিন্ন সময় মুন্নার বাড়ির সামনে এসে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

গত ২৩ মার্চ রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে মুন্না বাড়ির পাশের দোকান থেকে কেনাকাটা শেষে ফেরার পথে অতর্কিত হামলার শিকার হন। রাত ১০টা ৫০ মিনিটের দিকে ফাঁপোড় গ্রামের খন্দকারপাড়া পুরাতন মসজিদের পশ্চিম পাশে একটি নির্জন স্থানে পৌঁছালে আসামীরা তার পথরোধ করে।

এসময় ধারালো বার্মিজ চাকু দিয়ে মুন্নার নাভিতে আঘাত করা হয়, যা তাকে গুরুতর রক্তাক্ত করে তোলে। হামলার পর আসামীরা দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় মুন্না নিজেই বাড়িতে পৌঁছালে তার স্ত্রী তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ২৪ মার্চ সকাল ১০টায় তিনি মারা যান।

ঘটনার পর নিহতের স্ত্রী মোছাঃ নিলুফা ইয়াসমিন বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৬৩, তারিখ: ২৫ মার্চ ২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড)।

মামলার তদন্ত কর্মকর্তা দ্রুত আসামীদের গ্রেফতারের জন্য র‍্যাবের সহায়তা চান। এরপরই র‍্যাব-১২ এর সিপিএসসি বগুড়া গোয়েন্দা নজরদারি বাড়ায়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রধান আসামী মোঃ সাইউম গ্রেফতার এড়াতে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকার পুরাতন বাজারে আত্মগোপনে রয়েছে।

এই তথ্যের ভিত্তিতে ২৬ মার্চ বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিটে র‍্যাব-১২ ও র‍্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নতুন করে প্রশংসিত হচ্ছে। বিশেষ করে আন্তঃজেলা সমন্বিত অভিযানের মাধ্যমে রাজধানী থেকে আসামী গ্রেফতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

জিএম মিজান বগুড়া প্রতিনিধি ০১৭১৩৭২২৮০১

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬