মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

ফেনীতে ২ বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

ফেনীতে ২ বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

ফেনী শহরে অভিযান চালিয়ে আল আহাদ চক্ষু হাসপাতাল এবং মমতা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।

আজ বুধবার ফেনী জেলা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন শেষে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কমিটি এ সিদ্ধান্ত নেন।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, আজ সকালে শহরের ট্রাংক রোডে অবস্থিত মমতা ডায়াগনস্টিক সেন্টার এবং আল আহাদ চক্ষু হাসপাতাল পরিদর্শন করে কমিটি। এ সময় ছয় বছর ধরে লাইসেন্স নবায়ন না করা, ল্যাব ও নমুনা সংগ্রহ কক্ষে পর্যাপ্ত জনবল না থাকা এবং অপরিচ্ছন্ন থাকা, অপ্রতুল বর্জ্য ব্যবস্থাপনা, অকেজো যন্ত্রপাতি রাখাসহ নানা অসঙ্গতি দেখা যায়।

এসব অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) ১৯৮২-এর আলোকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স হালনাগাদ না করা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম পরিদর্শন টিমের মতামতের আলোকে আজ দুপুরের পর এ আদেশ জারি করেছেন বলে জানান দ্য ডেইলি স্টারকে।

পরিদর্শন টিমে ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন, ডা. আমির খসরু, ফেনী জেলা হাসপাতাল ও নার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হুমায়ুন কবির ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইনউদ্দিন।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬