বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

শিক্ষা-ক্যাম্পাস

ইউজিসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ

ইউজিসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মামুন আহমেদ।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই নিয়োগের ঘোষণা দেন।

এর আগে সকালে ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইউজিসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের কয়েক ঘণ্টার ব্যবধানেই উচ্চশিক্ষার তদারকি সংস্থাটির শীর্ষ পদে এই নতুন নিয়োগ দেওয়া হলো।

বর্ণাঢ্য ক্যারিয়ার ও শিক্ষা জীবন
অধ্যাপক মামুন আহমেদ ১৯৬৭ সালের ১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে জাপানের নিহন ইউনিভার্সিটি থেকে মলিকুলার ভাইরোলজিতে পিএইচডি সম্পন্ন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বিএনপি সমর্থিত সাদা প্যানেল থেকে তিন মেয়াদে সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক ও সামাজিক সংশ্লিষ্টতা
অধ্যাপক মামুন আহমেদ রাজনৈতিক ও সামাজিকভাবেও সক্রিয়। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ড. এস এম এ ফায়েজকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলেও আজ তিনি সরে দাঁড়ালেন এবং তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক মামুন।

নতুন দায়িত্ব ও প্রত্যাশা
বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী জানান, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সংস্কার এবং বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মান নিশ্চিত করতে অধ্যাপক মামুনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ সোমবার থেকেই এই নিয়োগ কার্যকর বলে জানানো হয়েছে।

আরও

খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষা-ক্যাম্পাস

খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিত করতে পরীক্ষকদের প্রতি নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী D...

২০২৬-০৪-১০ ২৩:৫৩

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়ার সুযোগ, আবেদন চলছে

শিক্ষা-ক্যাম্পাস

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়ার সুযোগ, আবেদন চলছে

দক্ষিণ কোরিয়ায় স্নাতক, স্নাতকোত্তরসহ বিভিন্ন কোর্সে পড়াশোনার সুযোগ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া চলছে।...

২০২৬-০৪-১০ ২০:৫৮

শিক্ষা ব্যবস্থায় নতুন রুটিন, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষা ব্যবস্থায় নতুন রুটিন, জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...

২০২৬-০৪-০৯ ২০:২৬

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬-০৪-০৮ ১৭:৫২

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

শিক্ষা-ক্যাম্পাস

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

২০২৫ সালের আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সনদ বিতরণ আগামী ৯ এপ্রিল থেক...

২০২৬-০৪-০৭ ০৩:৩৩

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬-০৪-০৬ ২১:০০