রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

শিক্ষা-ক্যাম্পাস

জাবি শিক্ষার্থী শারমিন হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে

জাবি শিক্ষার্থী শারমিন হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে

ঈদের ছুটিতে সবাইকে কাঁদিয়ে সোমবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের বাড়িতে এলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহানের মরদেহ। এ হত্যার রহস্য উদঘাটনে নিবিড় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে শারমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ময়নাতদন্ত সম্পন্ন হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে। পরে দুপুরে মরদেহবাহী অ্যাম্বুলেন্স চাঁদপুর জেলার কচুয়া থানার তেতৈয়া মোল্লাবাড়িতে পৌঁছলে সেখানে বেদনাবিধুর পরিবেশ তৈরি হয়।

শারমিনের পরিবারে তিনি ছিলেন ছোট ও সবচেয়ে আদরের সন্তান।

পুলিশ জানিয়েছে, শারমিনের স্বামী ফাহিম আল হাসানকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুজ্জামান জানান, আসামির ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। এছাড়াও উভয়ের কল ডিটেইল সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম ক্রাইমসিন সংগ্রহ করেছে। আশাকরি শিগগিরই এ ঘটনার জট খুলবে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, রোববার রাতের বিভিন্ন সময়ে ফাহিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে; কিন্তু সে বরাবরই নিজের জড়িত থাকার কথা এড়িয়ে গেছে। নিবিড় তদন্ত চলছে। রিমান্ডে আসার পর গুরুত্বপূর্ণ তথ্যসহ খুনের মোটিভ মিলবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রোববার (১৫ মার্চ) বিকালে ক্যাম্পাস সংলগ্ন সাভারের ইসলামনগর এলাকার ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শারমিন জাহান নামে এক ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত শারমিন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের ছাত্রী ছিলেন। তিনি তার স্বামীর সঙ্গে ওই বাসায় থাকতেন। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

স্বামীর ভাষ্যমতে, রোববার দুপুর ২টার পর তিনি বাসায় ফিরে এসে দরজা বন্ধ দেখতে পান। পরে বাড়িওয়ালার সহায়তায় ভেতরে প্রবেশ করলে শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও

খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষা-ক্যাম্পাস

খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা মূল্যায়নে নির্ভুলতা নিশ্চিত করতে পরীক্ষকদের প্রতি নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী D...

২০২৬-০৪-১০ ২৩:৫৩

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়ার সুযোগ, আবেদন চলছে

শিক্ষা-ক্যাম্পাস

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়ার সুযোগ, আবেদন চলছে

দক্ষিণ কোরিয়ায় স্নাতক, স্নাতকোত্তরসহ বিভিন্ন কোর্সে পড়াশোনার সুযোগ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া চলছে।...

২০২৬-০৪-১০ ২০:৫৮

শিক্ষা ব্যবস্থায় নতুন রুটিন, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষা ব্যবস্থায় নতুন রুটিন, জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...

২০২৬-০৪-০৯ ২০:২৬

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬-০৪-০৮ ১৭:৫২

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

শিক্ষা-ক্যাম্পাস

আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি প্রকাশ

২০২৫ সালের আলিম পরীক্ষার মূল সনদ বিতরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। সনদ বিতরণ আগামী ৯ এপ্রিল থেক...

২০২৬-০৪-০৭ ০৩:৩৩

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠনের ঘোষণা দিলেন মন্ত্রী

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২৬-০৪-০৬ ২১:০০