সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

ঝিনাইদহের বিষয়খালীতে মুক্তিযুদ্ধের প্রথম সম্মুখ প্রতিরোধ দিবস আজ ১ এপ্রিল

ঝিনাইদহের বিষয়খালীতে মুক্তিযুদ্ধের প্রথম সম্মুখ প্রতিরোধ দিবস আজ ১ এপ্রিল

মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এক গৌরবময় দিন আজ ১ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে ঝিনাইদহের বিষয়খালীতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা গড়ে তুলেছিলেন প্রথম সম্মুখ প্রতিরোধ। দিনটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও স্থানীয়ভাবে গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে বীর শহীদদের।

ঐতিহাসিক সূত্রে জানা যায়, পাকবাহিনী খবর পায় যে ঝিনাইদহের মুক্তিযোদ্ধারা বিষয়খালী বাজারসংলগ্ন বেগবতী নদীর তীরে সংগঠিত হয়ে আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। এর প্রেক্ষিতে যশোর ক্যান্টনমেন্ট থেকে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে ১ এপ্রিল পাকবাহিনী ঝিনাইদহের দিকে অগ্রসর হয়।

খবর পেয়ে মুক্তিযোদ্ধারা কৌশলগতভাবে বিষয়খালীর বেগবতী নদীর তীরকে প্রতিরোধের স্থান হিসেবে নির্বাচন করেন। শত্রুর অগ্রযাত্রা ঠেকাতে তারা নদীর ওপরের সেতু ভেঙে দেন। এরপর শুরু হয় প্রায় ৮ ঘণ্টাব্যাপী তুমুল সম্মুখ যুদ্ধ। প্রবল প্রতিরোধের মুখে পাকবাহিনী পিছু হটে যশোরে ফিরে যেতে বাধ্য হয়।

তবে পিছু হটার সময় পাকবাহিনী চালায় নির্মম হত্যাযজ্ঞ। এতে শহীদ হন বিষয়খালী হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র গোলাম মোস্তফা, মাহাতাব মুনিরসহ বহু নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধা।

শহীদদের মধ্যে আরও ছিলেনÑমায়াময় ব্যানার্জী, নূরুল ইসলাম মুন্সী, কাশেম আলী, শামছদ্দীন, জাহানারা বেগম, সিদ্দীকুর রহমান, আব্দুল জব্বার, সিরাজ মিয়া, মতিয়ার রহমান, আদ্যনাথ অধিকারী, সৈয়দ আলী, হামিদ আলী খাঁ, জিতেন্দ্রনাথ ভট্টাচার্য, আব্দুল হোসেন, গোকুল চন্দ্র, সুধীর চন্দ্র সূত্রধর, আদ্যনাথ সাখারী, অনাথ বাগচী, নারায়ণ চন্দ্র বিশ্বাস, আইয়ুব মিয়া, দেবেন্দ্রনাথ বিশ্বাস, ভূষণ বাবু, নলিনী গোসাই, দীনেন্দ্রনাথ ব্যানার্জী, উকিল উদ্দিন, দুঃখু মিয়া, সদর উদ্দীন, দুখী মাহমুদ, আব্দুল কুদ্দুস, খলিলুর রহমান, কাজী নজির উদ্দিন, শমসের আলীসহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা।

এ যুদ্ধে অংশ নেন যশোর সেনানিবাসের বেঙ্গল রেজিমেন্টের সৈনিক, ইপিআর সদস্য, ঝিনাইদহ ক্যাডেট কলেজের হাবিলদার এবং স্থানীয় জনগণ। বিষয়খালীর এই প্রতিরোধ যুদ্ধের খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচারিত হয়, যা বিশ্বব্যাপী বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি দৃষ্টি আকর্ষণ করে।

মুক্তিযুদ্ধের এই গৌরবময় স্মৃতি ধরে রাখতে বিষয়খালীতে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ ও “প্রথম সশস্ত্র প্রতিরোধ” ভাস্কর্য। তবে স্থানীয়দের অভিযোগ, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ভাস্কর্যটি নষ্ট হতে বসেছে। দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা।

শহীদ মাহাতাব মুনিরের ছেলে আক্কাছ আলী বলেন, ভাস্কর্যের সামনে গাছপালা বড় হয়ে যাওয়ায় মহাসড়কে চলাচলকারীরা এটি দেখতে পান না। একইসঙ্গে অভিযোগ রয়েছে, অনেক শহীদের নাম এখনো সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি এবং তাদের পরিবার মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত।

ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান বলেন, বিষয়খালীর যুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের যথাযথ স্বীকৃতি ও স্মৃতির সংরক্ষণ নিশ্চিত করা জরুরি।

স্থানীয় জনপ্রতিনিধিরাও স্মৃতিচিহ্ন সংরক্ষণ এবং শহীদ পরিবারের স্বীকৃতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬