বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

কয়েক ঘণ্টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার দুর্ঘটনা, নিহত ৬

কয়েক ঘণ্টার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার দুর্ঘটনা, নিহত ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘণ্টার মধ্যে চারটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি, নিমসার, চান্দিনা ও মিঞাবাজার এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে থানার ওসিরা।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, বুধবার ভোরে দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নূর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশা চালক ছিলেন।

এই ঘটনায় আহত হয়েছেন- নবীর হোসেন (৩৮), কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও সাগর মিয়া (৩৫)। তাদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি ইকবাল বাহার বলেন, মতলবের বেলতলী এলাকায় একটি মেলা থেকে অটোরিকশাটিতে ছয় যাত্রী বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কে উল্টো পথে পারাপারের চেষ্টা করলে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্যরা আহত হন।

এদিকে ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, ভোর রাত ৩টা ৪৫ মিনিটে কুমিল্লার নিমসার বাজার সংলগ্ন ইউটার্নে কভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় দুই গাড়ির চালকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম (মইন) (২৭) এবং মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের মো. সোহেল রানা (৩৫)। আহত হয়েছেন একজন।

ময়নামতি হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা অভিমুখী লেনে সংঘটিত এ দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে চান্দিনা উপজেলার কাঠের পুল এলাকায় সড়ক পারাপারের সময় লরিচাপায় প্রাণ হারিয়েছে এক স্কুল ছাত্র।

নিহত ইবনে তাইম চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার ছেলে এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, সকালে কোচিং শেষে বাড়ি ফেরার পথে ইউটার্নে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি লরি স্কুল শিক্ষার্থীকে চাপা দেয়।

তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকাবাসী ঘাতক লরিটি আটক করে।

এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে মিঞাবাজার এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক কভার্ড ভ্যান চালক নিহত হওয়ার তথ্য দিয়েছে হাইওয়ে পুলিশ।

নিহত ওমর ফারুক নিজের কর্ভাড ভ্যানটি নষ্ট হয়ে গিয়েছিল। তিনি সড়কে দাড়িয়ে অন্য গাড়িগুলোকে সতর্ক করার চেষ্টা করছিলেন। কিন্তু অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা আরও জানান, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ এর মধ্যেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬