রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Newspaper

সারা দেশ

মাদক ও অনৈতিক কাজে জড়িত থাকায় ১৭ জন আটক

মাদক ও অনৈতিক কাজে জড়িত থাকায় ১৭ জন আটক

রাঙ্গামাটি জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পুলিশের সদর এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে ১৭ জন আটক।

আজ ০১ এপ্রিল ২০২৬ খ্রিঃ, সন্ধ্যা সাড়ে ৬টায় হতে রাত সাড়ে ৯টা  পর্যন্ত জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম  এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি সদর থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান, জুয়া প্রতিরোধ, ইভটিজিং দমন এবং কিশোর গ্যাংবিরোধী কার্যক্রম পরিচালনা করে।

অভিযান চলাকালে রাঙ্গামাটি পৌরসভার শান্তিনগর ফিশারীঘাট পুরাতন বাস টার্মিনালের পিছনে যাত্রী ছাউনীর পাশের একটি আবদ্ধ কক্ষে অবৈধভাবে জুয়া খেলার সময় ১৭ ( সতের ) জনকে আটক করা হয়।

অভিযানকালে জুয়া খেলার তাসসহ নগদ ১০,৮৮০/- ( দশ হাজার আটশত আশি ) টাকা উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় জনগণের সাথে মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানানো হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী কার্যক্রমে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আ...

২০২৬-০৪-১৩ ০৪:৩৩

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

সারা দেশ

ঘোড়াঘাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী আম পুজা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিরবন শহরগাছি আদিবাসী পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্যবাহী ‘আ...

২০২৬-০৪-১৩ ০৩:৪৫

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

সারা দেশ

ধামরাইয়ে এনসিপির দলীয় সংঘাতের মামলায় কেন্দ্রীয় নেতাসহ আসামি ২০, গ্রেপ্তার সমন্বয়কারী

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্ব...

২০২৬-০৪-১৩ ০৩:৪২

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

সারা দেশ

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা

ফেনীতে লাইসেন্স নবায়ন না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ফেনী প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছে জেলা প্রশাসন ও জেলা...

২০২৬-০৪-১৩ ০৩:২১

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

সারা দেশ

দুই বাসের প্রতিযোগিতা, মাঝে চাপা পড়ে হকারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের আগে যাওয়ার প্রতিযোগিতার সময় মাঝে চাপা পড়ে ওসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছ...

২০২৬-০৪-১৩ ০৩:১৮

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

সারা দেশ

ফরিদপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় দুর্নীতি সহ অবৈধ ব্যবসায়ীদের হুশিয়ারি

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিবারের মত এবারও দুর্নীতি, মাদক,অবৈধ ব্যবসায়ীদের না...

২০২৬-০৪-১৩ ০৩:১৬